রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
আয়কর রিটার্ন ২০২৬-২৭: করমুক্ত আয়ের সীমা থেকে ই-রিটার্ন, যেসব নিয়ম জানা জরুরি পেনশনের অনলাইন স্ট্যাটাসে নতুন তথ্য, অক্টোবরের বিল এন্ট্রি থেকে কী জানা যাচ্ছে? এইচএসসি ও এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম, রোল-রেজিস্ট্রেশন ও এসএমএস পদ্ধতি স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Pay Scale 2026 InShort: ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ এক নজরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ থেকে প্রিপেইড মিটার: গ্রাহকদের যেসব নিয়ম ও নম্বর জানা জরুরি সরকারি ব্যয়ের বিল তৈরিতে ডিজিটাল ব্যবস্থা, এক ফর্মেই আয়কর-ভ্যাট ও বরাদ্দের হিসাব পে-ফিকেশনে ঘুষের অভিযোগ: টাকা দাবি করলে প্রতিবাদের আহ্বান, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব এক ক্লিকেই, অর্থনৈতিক কোডভিত্তিক ক্যালকুলেটরে মিলবে কর্তনের বিবরণ বিদ্যুৎ সাশ্রয় থেকে দুর্নীতি দমন, সরকারি কাজে গতি আনতে ২৩ দফা নির্দেশনা

ভূমি উন্নয়ন কর নিবন্ধন পদ্ধতি ২০২৬ । প্রতিবছর অনলাইনে নিজেই খাজনা পরিশোধ করুন

ভূমি উন্নয়ন কর নিবন্ধন পদ্ধতি ২০২৩ । প্রতিবছর অনলাইনে নিজেই খাজনা পরিশোধ করুন
ভূমি উন্নয়ন কর নিবন্ধন পদ্ধতি ২০২৬ । প্রতিবছর অনলাইনে নিজেই খাজনা পরিশোধ করুন ছবি: টেকনিক্যাল আলামিন

ভূমি অফিসে গিয়ে এক্সটা ঝামেলা এড়াতে সরকার ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ করে দিয়েছে-আপনি বিকাশ বা মোবাইল ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করেই কর পরিশোধ করতে পারেন – ভূমি উন্নয়ন কর নিবন্ধন পদ্ধতি ২০২৬

অনলাইনে কিভাবে কি করবেন বুঝতে পারছেন না? – আপনি ভূমি অফিসের তৈরি ইউজার ম্যানুয়ালটি ডাউনলোড করে নিলে নিজে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। ভূমি অফিস অনুমোদন করলে কর পরিশোধ করে অনলাইনেই দাখিলা সংগ্রহ করতে পারবেন।

ভূমি উন্নয়ন কর কি? কোনো জমি ভোগ দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য বছরভিত্তিক যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় সেটাই হচ্ছে ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন কর দেয়ার পর দাতা দাখিলা পাওয়ার অধিকার লাভ করেন।

ভূমি উন্নয়ন কর না দিলে কি হয়? সাধারণত বাংলা সন অনুযায়ী ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায় করা হয়। কেউ যদি নির্ধারিত তারিখের মধ্যে কর প্রদান না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হতে পারে। ভূমি উন্নয়ন কর এক বছরের বকেয়া হলে সংশ্লিষ্ট বাংলা সনের ৩০ চৈত্রের পরই ওই কর বকেয়া বলে গণ্য হবে এবং মূল পাওনাকৃত করের সঙ্গে ৬.২৫ শতাংশ হারে সুদ যোগ হবে।

ভূমি উন্নয়ন কর সিস্টেমে নাগরিক নিবন্ধন পদ্ধতি নিজেই নিজের নামজারীর খাজনা প্রদান করার জন্য লগিন করুন

ঘরে বসে অনলাইনে কিংবা অফলাইনে জমির খাজনা দিতে আপনাকে এই সাইটে https://ldtax.gov.bd/ একটি একাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনার বিআরএস খতিয়ান নম্বর, আইডি কার্ড নম্বর ও মোবাইল নম্বর বেবহার করে জমির খাজনা দিবেন।

ভূমি উন্নয়ন কর নিবন্ধন পদ্ধতি ২০২৩ । প্রতিবছর অনলাইনে নিজেই খাজনা পরিশোধ করুন

Caption: LDTAX Online Registration Manual 2023 PDF Download

অনলাইনে নাগরিক রেজিস্ট্রেন সহজ নিয়ম । আপনি ছবি দেখে দেখে নিজে নিজেই রেজিস্ট্রেশন ও ইউজার আইডি অনুমোদন করিয়ে নিতে পারেন

  1. https://ldtax.gov.bd/citizen/register লিংকে গিয়ে নাগরিক কর্নারে প্রবেশ করে নাগরিক নিবন্ধনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করুন।
  2. মোবাইল নাম্বারে প্রেরিত ওটিপি কোড দিয়ে যাচাই বাটনে ক্লিক করুন।
  3. নতুন পাসওয়ার্ড সেট করে সংরক্ষন করুন।
  4. নাগরিক লগইন থেকে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  5. প্রোফাইলে লগইন করার পর এন.আই.ডি ভেরিফাই বাটনে ক্লিক করুন।
  6. জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই ও হালানাগাদ বাটনে ক্লিক করুন।
  7. প্রোফাইলের সংশোধন অপশনে গিয়ে সম্পাদন বাটনে ক্লিক করে বর্তমান ঠিকানা ও ই-মেইল সেট করুন।
  8. খতিয়ান অপশন থেকে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, সর্বশেষ খতিয়ান নাম্বার ও কোন সংযুক্তি থাকলে তা দিয়ে খতিয়ান সংযুক্ত করুন।
  9. সংযুক্ত খতিয়ানগুলো দেখতে প্রোফাইলের খতিয়ান অপশনে ক্লিক করুন।
  10. ব্যাস আপনার কাজ শেষ।

জমির খাজনা দিতে কি কি কাগজ লাগে?

ঘরে বসে অনলাইনে জমির খাজনা দিতে লাগে সর্বশেষ পর্চা ( বিআরএস) পুরোনো দাখিলা, যার নামে পর্চা তার এন আইডি কার্ড নম্বর, ও মোবাইল নম্বর। এ সব তথ্য দিয়ে আপনি নিজে নিজেই রেজিস্ট্রেশন করে ভূমি কর দিতে পারেন অথবা প্রথমবার ভূমি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে কর দিয়ে আসতে পারেন। মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে তারপর থেকে নিজে নিজেই কর দিতে পারবেন।

মন্তব্য (৩)

  1. S M Shariful Islam ২৯ জুলাই ২০২৩, ০৪:০৯

    খুবই প্রশংসনীয় উদ্দোগ। সমস্যা হলো খাজনার কপিতে ভুমি অফিসারের স্বাক্ষর নেয়ার জন্য টাকা দিতে হয়, নইলে অনলাইন কপি দিয়ে কি না রেজিষ্ট্রেশন করা যায় না।

    উত্তর দিন
    1. technical ২৯ জুলাই ২০২৩, ০৯:২৯

      কিউআর কোড থাকলে স্বাক্ষর লাগে না। এ সমস্যারও সমাধান হবে আশা করছি।

      উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।