বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ৩:৪২:৪৮ অনলাইনে: ৯ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন ১ জানুয়ারি থেকে নিজের NID-তে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং হিসাব ছাড়া মিলবে না সরকারি ভাতা প্রথমবার আয়কর রিটার্ন জমায় ৩০ জুন পর্যন্ত সুযোগ, প্রবাসীদের জন্য রয়েছে ৯০ দিনের বিশেষ সুবিধা সরকারি চাকরিতে ৫ বছর পূর্ণ হওয়ার আগেই মৃত্যু! পরিবার কি ৮ লাখ টাকা, ৩ লাখ বিমা ও মাসিক ভাতা পাবে? ৯ম পে-স্কেলে কোন ভাতা কমছে, কোনটি থাকছে আগের মতো? ২০২৮ সাল থেকে নতুন হিসাব, কর্মচারীদের ৫টি দাবি সরকারি কর্মচারীদের বেতন বিল ব্যবস্থাপনায় কর্মচারী ডাটাবেইজ, একবার তথ্য সংরক্ষণেই তৈরি হবে নতুন এরিয়ার বিল eVAT সার্ভারে অতিরিক্ত চাপ, ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়ে ২২ নভেম্বর করল এনবিআর যুব উন্নয়ন অধিদপ্তরে বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, আবেদন শেষ ২৪ নভেম্বর ২০২৭ সালের বর্ষপঞ্জিতে যেসব ছুটি ও গুরুত্বপূর্ণ দিবস থাকছে, বাংলা-ইংরেজি-হিজরি তারিখ দেখার সুবিধাও

২০২৬ সালের হজে করণীয় ও অনুসরণীয় বিষয়াবলী: গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

২০২৬ সালের হজে করণীয় ও অনুসরণীয় বিষয়াবলী: গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
২০২৬ সালের হজে করণীয় ও অনুসরণীয় বিষয়াবলী: গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ছবি: টেকনিক্যাল আলামিন

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৬ সালের হজ যাত্রীদের জন্য করণীয় ও অনুসরণীয় বিষয়াবলী সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। হজের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এই নির্দেশনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। – ২০২৬ সালের হজে করণীয় ও অনুসরণীয় বিষয়াবলী

হজে যাওয়ার জন্য যোগ্য কারা? হজে গমনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা আবশ্যক । নির্দেশনা অনুযায়ী, ১৫ বছর বা তার বেশি বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা হজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন । তবে, আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যাদের দেশত্যাগে বাধা নেই, শুধুমাত্র তারাই হজের জন্য আবেদন করতে পারবেন ।

এছাড়াও, কিছু নির্দিষ্ট দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না । এই রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ফুসফুস, লিভার সিরোসিস, কিডনি রোগ, নিউরোলজিক্যাল ও মানসিক রোগ, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, যক্ষ্মা এবং যারা থেরাপি নিচ্ছেন এমন ক্যান্সার রোগী । হজের তারিখ থেকে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে ।

সরকারিভাবে হজের প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন নিয়ম কি?  সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে । আপনি হজ পোর্টাল www.hajj.gov.bd এ ইউজার তৈরি করে, কল সেন্টারে (১৬১৩৬) তথ্য প্রদানের মাধ্যমে, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম, সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে, হজ অফিস (আশকোনা, ঢাকা) অথবা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে প্রাক-নিবন্ধন করতে পারেন । এছাড়াও, গাইড হতে ইচ্ছুক ব্যক্তির কাছে বা যেকোনো কম্পিউটার সেবাদানকারী দোকানেও এই কাজটি করা সম্ভব ।

প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের আগামী ১২ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ৪,০০,০০০ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে । হজ প্যাকেজ ঘোষণার পর অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে ।

প্রাক-নিবন্ধনের জন্য সোনালী ব্যাংকসহ যেকোনো অনুমোদিত ব্যাংকের শাখায় ভাউচারের মাধ্যমে প্রতি হজযাত্রীর জন্য ৩০,০০০ টাকা জমা দিতে হবে । অনলাইন পেমেন্টের ক্ষেত্রে হজ পোর্টাল, বিকাশ, বা সোনালী পে ব্যবহার করা যেতে পারে, তবে এক্ষেত্রে কিছু চার্জ প্রযোজ্য হবে ।

২০২৬ সালের হজে করণীয় ও অনুসরণীয় বিষয়াবলী: গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

Caption: ২০২৬ সনের হজে হজযাত্রীর করণীয় ও অনুসরণীয় বিষয়াবলী

সরকারি হজ যাত্রীদের জন্য প্রদত্ত সেবা । সরকারিভাবে হজে গমনের ক্ষেত্রে বেশ কিছু বিশেষ সুবিধা প্রদান করা হয় । এর মধ্যে রয়েছে:

  1. প্রতি রুমে সর্বোচ্চ ৫ জনের আবাসন ব্যবস্থা ।

     

  2. প্যাকেজ আপগ্রেডেশনের মাধ্যমে ২/৩ সিটের রুম বা শর্ট প্যাকেজ সুবিধা ।

     

  3. সৌদি আরবে যাতায়াতের জন্য ইকোনমিক ক্লাসের বিমান টিকেট ।

     

  4. সৌদি আরবে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা ।

     

  5. মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা বিনামূল্যে প্রদান ।

     

  6. হজের সফর মসৃণ করতে লাব্বাইক মোবাইল অ্যাপ এবং মোবাইল রোমিং ও হজ প্রি-পেইড কার্ডের সুবিধা ।

     

  7. হজ ক্যাম্প ঢাকার ডরমিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা ।

     

  8. হজযাত্রী ও গাইডদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ।

     

  9. দেশে ফেরার পর বিমানবন্দর থেকে প্রত্যেক হজযাত্রীকে ৫ লিটার জমজম পানি সরবরাহ ।

     

  10. প্রতি ৪৬ জন হজযাত্রীর জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ গাইডের সেবা ।

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ করণীয় কি?

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দিয়েছে । হজযাত্রীদের অবশ্যই হজ প্যাকেজ ও গাইডলাইন ভালোভাবে পড়ে নিতে হবে । হজের নিয়মকানুন জানতে প্রশিক্ষণে অংশগ্রহণ করা বাধ্যতামূলক । ভ্রমণের পূর্বে টয়লেট ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে জেনে নিতে হবে । প্রতিটি হজযাত্রীকে কমপক্ষে ৫০ দিনের নিয়মিত সেবনের ঔষধ (ব্যবস্থাপত্রসহ) সঙ্গে রাখতে হবে । এছাড়া, একটি স্মার্টফোন, নিকটাত্মীয়ের যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বরও সঙ্গে রাখা জরুরি । ঢাকার হজযাত্রীদের যাত্রার ৬ ঘণ্টা আগে এবং ঢাকার বাইরের হজযাত্রীদের ২ দিন আগে হজ ক্যাম্পে উপস্থিত থাকতে হবে । ব্যক্তিগত মূল্যবান সামগ্রী নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে । সৌদি সরকারের সকল নিয়মকানুন মেনে চলতে হবে এবং গাইডের সহায়তায় দলগতভাবে চলাচল করা আবশ্যক । আইডেন্টিটি কার্ড, সৌদি নুসুক কার্ড এবং হোটেলের ভিজিটিং কার্ড সর্বদা সাথে রাখতে হবে ।

হজ একটি কষ্টসাধ্য ইবাদত, তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিদের নিবন্ধন করা উচিত । মক্কা ও মদিনায় খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে । নিবন্ধন করার পর হজে যেতে না পারলে, অবহিত করার তারিখ পর্যন্ত ব্যয়িত অর্থ কেটে নেওয়া হবে । সৌদি আরবে হুইলচেয়ারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে ব্যবস্থা করতে হবে । বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ করলে, সকল আর্থিক লেনদেন এজেন্সির নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে । এ সংক্রান্ত তথ্য হজ পোর্টালের এজেন্সি প্রোফাইলে পাওয়া যাবে । হজযাত্রীকে প্রাপ্য সেবা বিষয়ে এজেন্সির সাথে লিখিত চুক্তি করতে হবে এবং প্রয়োজনে সরাসরি এজেন্সির স্বত্বাধিকারীর সাথে কথা বলতে হবে । যেকোনো প্রয়োজনে ‘১৬১৩৬’ নম্বরে কল করে হজ সংক্রান্ত তথ্য জানা যাবে ।

সকল বাংলাদেশি নাগরিক সরকারিভাবে হজের নিবন্ধন করে ঝামেলাবিহীন ও নিশ্চিতভাবে হজে যেতে পারেন ।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।