রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
আয়কর রিটার্ন ২০২৬-২৭: করমুক্ত আয়ের সীমা থেকে ই-রিটার্ন, যেসব নিয়ম জানা জরুরি পেনশনের অনলাইন স্ট্যাটাসে নতুন তথ্য, অক্টোবরের বিল এন্ট্রি থেকে কী জানা যাচ্ছে? এইচএসসি ও এসএসসি রেজাল্ট দেখার সহজ নিয়ম, রোল-রেজিস্ট্রেশন ও এসএমএস পদ্ধতি স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা Pay Scale 2026 InShort: ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ এক নজরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ থেকে প্রিপেইড মিটার: গ্রাহকদের যেসব নিয়ম ও নম্বর জানা জরুরি সরকারি ব্যয়ের বিল তৈরিতে ডিজিটাল ব্যবস্থা, এক ফর্মেই আয়কর-ভ্যাট ও বরাদ্দের হিসাব পে-ফিকেশনে ঘুষের অভিযোগ: টাকা দাবি করলে প্রতিবাদের আহ্বান, দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সরকারি বিলের ভ্যাট-আয়কর হিসাব এক ক্লিকেই, অর্থনৈতিক কোডভিত্তিক ক্যালকুলেটরে মিলবে কর্তনের বিবরণ বিদ্যুৎ সাশ্রয় থেকে দুর্নীতি দমন, সরকারি কাজে গতি আনতে ২৩ দফা নির্দেশনা

জমি মাপার পদ্ধতি ২০২৬ । সরকারি আমিন দিয়ে জমি মাপার নিয়ম কি?

জমি মাপার পদ্ধতি ২০২৪ । সরকারি আমিন দিয়ে জমি মাপার নিয়ম কি?
জমি মাপার পদ্ধতি ২০২৬ । সরকারি আমিন দিয়ে জমি মাপার নিয়ম কি? ছবি: টেকনিক্যাল আলামিন

অনেকেই জমির পরিমাপ করতে চাই কিন্তু পারি না কারণ জমির পরিমান বের করার নিয়ম সম্পর্কে জানি না- তো চলুন জেনে নেয়া যাক – জমি মাপার পদ্ধতি ২০২৬

জমি পরিমাপ করার সূত্র জানেন কি? জমির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন, ( ফুট এককে) জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গুন করে গুণফল যেটা পাবেন সেটা জমির পরিমান। জমির যে পরিমাণ পাবেন সেটা বর্গফুট এককে। যদি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ জানা না থাকে মৌজা ম্যাপ থেকে মেপে জমির দৈর্ঘ্য এবং প্রস্থ ফুট এককে হিসাব করুন।

জমি পরিমাপের একক কি? জমির দৈর্ঘ্য ৫৬ ফুট এবং প্রস্থ ৪৩ ফুট তাহলে এই জমির পরিমান ২৪০৮ বর্গফুট। সেগুলো প্রয়োজন অনুযায়ী হিসাব করে বের করে নিবেন। জমি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত একক গুলো সম্পর্কে। জমি পরিমাপের একক গুলো হলো – শতাংশ, কাঠা, বিঘা, একর, হেক্টর।

শতাংশ কি? ১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট। এক বর্গফুট হলো ১ ফুট * ১ ফুট জমি। অতএব একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থ গুন করে যদি ৪৩৫.৬ বর্গফুট হয় তাহলে ঐ জমির পরিমান ১ শতাংশ। কাঠা কি? ১ কাঠা = ১.৬৫ শতাংশ। সুতরাং কাঠা শতাংশ থেকে বড় জমি পরিমাপের একক। এছাড়াও জানতে হবে ১ বিঘা = ৩৩ শতাংশ, ১ বিঘা = ২০ কাঠা, ১ একর = ১০০ শতাংশ, ১ হেক্টর = ২৪৭ শতাংশ হয়। প্রাথমিক জ্ঞান মাথায় নিতেই হবে।

ফিতা দিয়ে জমি মাপার নিয়ম ২০২৬ । জমির মাপ ক্যালকুলেটর ব্যবহার করুন এব নকশা থেকে জমি মাপার নিয়ম জেনে নিন

ফিট স্কেল চেনার উপায় কি? – যে স্কেল এর ১ ইঞ্চি ৩৩০ ফুট ওইটায় ফিট স্কেল। ফিট স্কেল এ লেখা থাকে 1″=330′ । এই স্কেল দিয়ে নক্সা পরিমাপ করলে উভয় পাশে প্রতি ক্ষুদ্র ১ ঘর = ১০ ফিট বা ফুট ধরতে হবে। যে সকল ম্যাপ ১৬” = ১ মাইল স্কেলে তৈরি সে সকল ক্ষেত্রে। প্রতি ক্ষুদ্র ১ ঘর = ২ ফিট হবে যে সকল ম্যাপ ৮০” = ১ মাইল স্কেলে তৈরি। এইগুলো মূলত ঢাকা শহরে অথবা অন্যান্য জেলা সদরে সিটি জরিপ বা বি আর এস নক্সা ৮০” = ১ মাইল মৌজা ম্যাপ হয়ে থাকে। এই সকল ম্যাপ পরিমাপের জন্য ফিট স্কেলের ১ ঘর ২ ফিট ধরতে হবে।

জমি মাপার পদ্ধতি ২০২৪ । সরকারি আমিন দিয়ে জমি মাপার নিয়ম কি?

Caption: Info Source

জমি পরিমাপের কিছু সূত্র ২০২৬ । চাইলে নিজেই আমিনশীপ কোর্স করে নিতে পারেন

  1. ১ লিংক=৭.৯২ ইঞ্চি।
  2. ১ লিংক=.৬৬ ফুট(দশমিক ৬৬ ফুট।)
  3. ১০০ লিংক=১ চেইন।
  4. ১ চেইন= ৬৬ ফুট।
  5. ১ চেইন= ৪৪ হাত বা ২২ গজ।
  6. ১২ ইঞ্চি =১ ফুট।
  7. ১৮ ইঞ্চি =১ হাত।
  8. ৩৬ ইঞ্চি = ১ গজ বা ৩ ফুট বা ২ হাত।
  9. ১ বর্গ চেইন= ১০ শতাংশ।
  10. ১০ বর্গ চেইন= ১ একর।
  11. ১০০০ বর্গ লিংক=১ শতাংশ।
  12. ১০০০০০ বর্গ লিংক= ১ একর।
  13. ৪৩৫.৬০ বর্গফুট=১ শতাংশ।
  14. ৪৩৫৬০ বর্গ ফুট=১ একর।
  15. ১৯৩.৬০ বর্গহাত = ১শতাংশ।
  16. ১৯৩৬০ বর্গহাত=১ একর।
  17. ৪৮.৪০ বর্গগজ=১শতাংশ।
  18. ৪৮৪০ বর্গগজ=১ একর।
  19. ১০০ শতাংশ=১ একর।

আমিন কিভাবে জমি মাপে?

সরকরি মাপে ৩৩ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৬৫ শতাংশে = ০১ কাঠা। কিন্তু ঢাকার স্থানিয়মপে (মহানগরীর বাইরে) ৩০ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা ও ১.৫ শতাংশ = ১ কাঠা। আমিনের ম্যাপে একটা চারকোনা জায়গার মাপে চারপাশে ৫৪.৪” এবং ৫৬.১” দেওয়া আছে। সরকারি আমিন দিয়ে জমি মাপাতে চাইলে আগের এসি ল্যান্ড এর কাছে আবেদন করতে হতো এবং এখন ইউপি বা পৌরসভার আমিন দিয়েই মাপাতে হয়। আমিনের জন্য আগেই রিকুজিশন দিয়ে রাখতে হয় এবং ফি বাবদ ৩০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে।

  https://reportbd.net/%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF/
https://youtu.be/_y52quOivmQ
https://youtu.be/XYweYLaarEY

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।