জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২৬ । Online birth certificate download bd করবেন কিভাবে?
জন্ম নিবন্ধন এখন ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে কারণ ইউনিক আইডি তৈরির ক্ষেত্রে এটি অত্যাবশ্যকীয়। অন্যদিকে ছাত্র-ছাত্রী বা সন্তানের জন্ম নিবন্ধন তৈরি করতে বাবা মায়ের জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক যদি সন্তানের জন্ম ২০০১ সালের পরে হয়। তাই জন্ম নিবন্ধন আবেদন করেছেন কিন্তু কপি পান নি শুধু জন্ম নিবন্ধন নম্বর পেয়েছেন এবং জন্ম তারিখ আছে তাহলে এই পোস্টটি আপনার জন্য আপনি অনলাইন হতে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ২০২৬
জন্ম নিবন্ধন অনলাইন কপি হচ্ছে একটি জন্ম নিবন্ধন বিবরণী যাতে সব ধরনের তথ্যই থাকে। হুবহু ইউনিয়ন পরিষদ বা পৌর সভা থেকে দেওয়া জন্ম নিবন্ধনের মত নয়। এটি দেখতে নিচের চিত্রের মত। এটি আপনি অনলাইন হতে ডাউনলোড করে বা প্রিন্ট করে নিতে পারেন। এজন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন বা জন্ম সনদ নম্বর এবং জন্ম তারিখ। এ দুটো তথ্য হলেই আপনি আপনার ইউনিয়ন পরিষদে না গিয়েও জন্ম নিবন্ধন সাময়িক সনদ বা বিবরণী ডাউনলোড করতে পারবেন ঘরে বসেই।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ২০২৬

ক্যাপশন: জন্ম নিবন্ধন অনলাইন কপি আপনি যে কোন কাজে ব্যবহার করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম ২০২৬
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা খুবই সহজ। প্রথম আপনি everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে যাবেন এবং নিচের মত একটি চিত্র দেখতে পাবেন। এটি একটি ফর্ম সঠিক ভাবে তথ্য ইনপুট দিতে হবে।

ধাপ-১। প্রথমে আপনার জন্ম নিবন্ধন সনদ থেকে জন্ম নিবন্ধন নম্বর ইংরেজীতে লিখুন। বাংলা ইনপুট ব্যবহার করবেন না। খুব সতর্কতার সাথে জন্ম সনদ নম্বরটি প্রবেশ করান। প্রয়োজনে ডাবল চেক করুন ১৭ ডিজিট ইনপুট দিয়েছেন কিনা। কোন ভাবেই ১৭ ডিজিটের কম সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর হলে হবে না। ১৭ ডিজিটের কম থাকলে বুঝবেন এটি অনলাইন হয়নি এখনও।
ধাপ-২। জন্ম তারিখ ইনপুট দিন। জন্ম তারিখ লেখার সময় শুরুতে সাল, তারপর মাস এবং তারপর দিন লিখতে হবে। মোট কথা উল্টোভাবে লিখতে হবে। শুধু লিখলেই চলবে না। Date of Birth এর ঘরে কার্সর বা পয়েন্টার রাখলেই একটি ক্যালেন্ডার আসবে সেখান থেকে সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ লেখার সময় 2016-12-16 এভাবে ড্যাস দিয়ে লিখতে হবে এবং অবশ্যই ইংরেজীতে লিখতে হবে। ক্যালেন্ডার থেকে বছর মাস দিন সিলেক্ট করে দিবেন।
ধাপ-৩। The Answer is এর নিচে যে ঘরটি দেখতে পাচ্চে সেই ঘরে উপরের লেখা অর্থাৎ 17+23 = ? The Answer is এর ঘরে 40 লিখতে হবে। অবশ্যই ফলাফল বা আনসার ইংরেজী ভাষায় লিখবেন। এখানে ১৭+২৩ = ৪০ দেখাচ্ছে মূলত এটি প্রতিবারই পরিবর্তন হয়। তাই একাধিক বার চেষ্টার করলে একাধিক সংখ্যা যোগ, বিয়োগ ইত্যাদি দেখাতে পারে যা আসবে সেই অনুযায়ী আপনি ফলাফল লিখবে।
ধাপ-৪। খুব সহজ ও সর্বশেষ ধাপ হচ্ছে Search এ ক্লিক করা। আপনি Search এ ক্লিক করলেই যারা জন্ম নিবন্ধন ইনপুট দিয়েছেন তার নাম, ঠিকানা, পিতা-মাতার নাম, ইউনিয়ন পরিষদ ইত্যাদি সমস্ত তথ্য চলে আসবে। সেখানে একটি বারকোড দেওয়া থাকবে সেটি মোবাইল দিয়ে স্ক্যান করলেও সমস্ত তথ্য দেখাবে।
ধাপ-৫। CTRL+P কম্পিউটার বা ল্যাপটপের কি বোর্ডে কন্ট্রোল পি চাপলেই প্রিন্ট অপশন চলে আসবে। বিবরণীটি রিসাইজ হয়ে প্রিন্ট প্রি-ভিউ দেখাবে। আপনি Print বাটনে ক্লিক করলেই প্রিন্ট প্রিন্ট করে কাগজটি আপনার হাতে দিয়ে দিবে। এভাবে আপনি অনলাইন হতে জন্ম সনদ বিবরণী বা অনলাইন কপি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন।
২০২৬ সালে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ বা অনলাইন কপি ডাউনলোড করার প্রক্রিয়াটি বেশ সহজ এবং বর্তমানে এটি বিডিআরআইএস (BDRIS) পোর্টালের মাধ্যমেই সম্পন্ন করতে হয়। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি তুলে ধরা হলো:
অনলাইনে জন্ম নিবন্ধন ডাউনলোডের ধাপসমূহ
১. অফিসিয়াল পোর্টালে প্রবেশ: প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে bdris.gov.bd এই লিংকে প্রবেশ করুন।
২. জন্ম নিবন্ধন নম্বর প্রদান: আপনার ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বরটি নির্ধারিত ঘরে লিখুন।
৩. জন্ম তারিখ নির্বাচন: নিবন্ধনে থাকা সঠিক জন্ম তারিখটি (দিন-মাস-বছর ফরম্যাটে) ক্যালেন্ডার থেকে সিলেক্ট করুন।
৪. ক্যাপচা কোড পূরণ: পর্দায় প্রদর্শিত গাণিতিক সমাধানটি (যেমন: ১৫ + ২০ = ?) সঠিক ঘরে লিখে Search বাটনে ক্লিক করুন।
৫. তথ্য যাচাই: আপনার নাম এবং অন্যান্য তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। এটিই আপনার অনলাইন ভেরিফাইড কপি।
গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখুন
-
ডিজিটাল কপি সংগ্রহ: আপনি যদি সরাসরি একটি PDF ফাইল ডাউনলোড করতে চান, তবে অনেক সময় সাইট থেকে সরাসরি “Download” অপশন পাওয়া যায় না। সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl + P (অথবা ফোনের ব্রাউজার থেকে ‘Print’ অপশন) দিয়ে ফাইলটি Save as PDF হিসেবে সংরক্ষণ করতে পারবেন।
-
হস্তলিখিত নিবন্ধন: আপনার জন্ম নিবন্ধন যদি ডিজিটাল (১৭ ডিজিটের) না হয়ে থাকে, তবে সেটি অনলাইনে খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করে এটি ডিজিটাল করিয়ে নিতে হবে।
-
সংশোধন বা আবেদন: যদি কোনো ভুল থাকে বা অনলাইন কপি না আসে, তবে আপনাকে bdris.gov.bd পোর্টালে গিয়ে নতুন করে আবেদন করতে হতে পারে।
[!NOTE] সরকারি নিয়ম অনুযায়ী, বর্তমানে সরাসরি ডাউনলোড করা কপি অনেক ক্ষেত্রে মূল সনদ হিসেবে গণ্য হয় না। অফিশিয়াল কাজের জন্য ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট অফিস থেকে সিল ও স্বাক্ষরযুক্ত কপি সংগ্রহ করা সবচেয়ে নিরাপদ।
https://technicalalamin.com/birth-certificate-download-from-online-%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac/

