রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি নবম পে-স্কেলে বেতন নির্ধারণে নতুন অসংগতি, ইনক্রিমেন্ট যোগ করেও কমছে মূল বেতন! ২০২৭ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ ক্যালেন্ডার: ঈদ, পূজা ও জাতীয় দিবস মিলিয়ে থাকছে দীর্ঘ অবকাশের সুযোগ সন্তানের নাম রাখার আগে জেনে নিন সরকারি নির্দেশনা, জন্মনিবন্ধনে এক শব্দের নাম নিয়ে সতর্কতা মোবাইল ইন্টারনেট ও মিনিট প্যাক বাছাইয়ে নতুন সুবিধা: পাঁচ অপারেটরের অফার তুলনা করে সাশ্রয়ী প্যাক খুঁজে দেবে অনলাইন টুল

সোনালী ই-ওয়ালেটে ব্যাংকিং লেনদেন: বিকাশ ট্রান্সফার ও আধুনিকায়ন নিয়ে সর্বশেষ আপডেট

BEFTN
সোনালী ই-ওয়ালেটে ব্যাংকিং লেনদেন: বিকাশ ট্রান্সফার ও আধুনিকায়ন নিয়ে সর্বশেষ আপডেট ছবি: টেকনিক্যাল আলামিন

ডিজিটাল ব্যাংকিংকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোনালী ব্যাংক নিয়ে এসেছে তাদের আধুনিক অ্যাপ ‘সোনালী ই-ওয়ালেট’। তবে সাম্প্রতিক সময়ে অ্যাপটি থেকে বিকাশে সরাসরি টাকা পাঠানোর ক্ষেত্রে গ্রাহকরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই নিবন্ধে আমরা সোনালী ই-ওয়ালেটের বর্তমান অবস্থা এবং লেনদেনের বিকল্প উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

১. সোনালী ই-ওয়ালেট থেকে বিকাশ ট্রান্সফার: বর্তমান পরিস্থিতি

বর্তমানে সোনালী ই-ওয়ালেট অ্যাপে বিকাশে টাকা পাঠানোর (BEFTN) অপশনটি দৃশ্যমান থাকলেও প্রযুক্তিগত উন্নয়নের কাজ চলমান থাকায় এটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি।

  • সমস্যা: অনেক গ্রাহক এই অপশন ব্যবহার করে টাকা ট্রান্সফার করার পর সফল হচ্ছেন না।

  • সমাধান: যদি কেউ ইতোমধ্যে টাকা পাঠিয়ে থাকেন এবং তা পৌঁছাতে দেরি হয়, তবে চিন্তার কারণ নেই। সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে উক্ত টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে ফেরত চলে আসে।

  • বিকল্প উপায়: সরাসরি অ্যাপ থেকে ট্রান্সফার না করে আপনার বিকাশ অ্যাপের ‘Add Money’ অপশনে গিয়ে সোনালী ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করে নিন। এতে আপনি খুব সহজেই ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন অথবা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

২. ব্যাংক টু ব্যাংক BEFTN: ঘরে বসেই আন্তঃব্যাংক লেনদেন

সোনালী ই-ওয়ালেটের অন্যতম বড় সুবিধা হলো BEFTN (Bangladesh Electronic Funds Transfer Network)। এর মাধ্যমে আপনি সোনালী ব্যাংক থেকে দেশের যেকোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন।

  • ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রান্সফার ভাউচার পূরণ করার ঝামেলা এখন অতীত।

  • ই-ওয়ালেটের মাধ্যমেই নিরাপদ ও দ্রুততম সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা সম্ভব।

৩. নতুন ফিচারের সংযোজন: বিল পেমেন্ট ও অন্যান্য সেবা

সোনালী ই-ওয়ালেটকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল পেমেন্ট সলিউশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। খুব শীঘ্রই অ্যাপটিতে নিচের সেবাগুলো যুক্ত হতে যাচ্ছে:

  • বিদ্যুৎ বিল ও পানির বিল: অ্যাপের মাধ্যমেই ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা চালু হচ্ছে।

  • অন্যান্য সরকারি ফি: বিভিন্ন সরকারি সেবার ফি প্রদানের অপশনও প্রক্রিয়াধীন।

৪. অ্যাপ অ্যাক্টিভেশন ও নিরাপত্তা সতর্কতা

সোনালী ই-ওয়ালেট সচল করার ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষ বেশ সজাগ।

  • বয়োজ্যেষ্ঠ গ্রাহক: বয়স্ক গ্রাহকদের ক্ষেত্রে অনেক সময় নিরাপত্তার খাতিরে শাখা থেকে অ্যাপ অনুমোদন দিতে কিছুটা কড়াকড়ি করা হয়।

  • প্রযুক্তিগত জ্ঞান: গ্রাহক যদি প্রযুক্তি বিষয়ে সচেতন হন এবং সঠিক তথ্য প্রদান করতে পারেন, তবে ব্যাংক দ্রুত অ্যাপটি সচল করে দেয়। নিকটস্থ শাখা থেকে অথবা প্রয়োজনীয় তথ্য দিয়ে ঘরে বসেই অ্যাপটি অ্যাক্টিভ করার সুযোগ রয়েছে।


সতর্কতা: যেকোনো লেনদেনের ক্ষেত্রে পিন (PIN) বা ওটিপি (OTP) কারো সাথে শেয়ার করবেন না। ডিজিটাল লেনদেনে কোনো সমস্যা হলে সরাসরি সোনালী ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করুন।

BEFTN মানে Bangladesh Electronic Funds Transfer Network. সোনালী ই ওয়ালেটের মাধ্যমে বিকাশে টাকা ট্রান্সফার করার সিস্টেম থাকলেও এখনও পর্যন্ত সোনালী ই ওয়ালেট অ্যাপ থেকে বিকাশে টাকা পাঠানো সফল হচ্ছে না। হয়তো অ্যাপটি এ নিয়ে কাজ করছে।

সোনালী ই ওয়ালেট কিংবা ব্যাংক টু ব্যাংক BEFTN

আপনি খুব সহজেই ব্যাংক টু ব্যাংক BEFTN এর মাধ্যমে ঘরে বসেই টাকা ট্রান্সফার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ব্যাংক গিয়ে টাকা ক্যাশ করে বা ট্রান্সফার ভাউচার পূরণপূর্বক সোনালি ব্যাংক হতে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হবে না। সেটা আপনি এখন সোনালী ই ওয়ালেট কিংবা ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফার করতে পারেন।

সোনালী ই ওয়ালেট টু বিকাশ টাকা ট্রান্সফার

সোনালী ই ওয়ালেট টু বিকাশে ট্রান্সফার করার অপশন সোনালী ই ওয়ালেটে রয়েছে। কিন্তু এটি এখনও কার্যকর দেখা যাচ্ছে না। আপনি খুব সহজেই আপনার বিকাশ একাউন্ট এর সাথে আপনার ব্যাংক একাউন্টের লিংক করে নিতে পারেন এক্ষেত্রে আপনি আপনার বিকাশ একাউন্ট হতে ব্যালেন্স সোনালী ব্যাংক হিসাবে জমা করতে পারেন কিংবা সোনালী ব্যাংক হতে অ্যাড মানি করে বিকাশে টাকা আনতে পারেন।

সোনালী ই ওয়ালেটে বিদ্যুৎ বিল, পানির বিল ও অন্যান্য বিল যুক্ত হচ্ছে

সোনালী ই ওয়ালেট একটি আধুনিক অ্যাপ যা ব্যাংকিংকে করেছে খুবই সহজ। বিদ্যুৎ বিল, পানির বিল ও অন্যান্য বিল পরিশোধের অপশন খুব শিগ্রই চালু হচ্ছে। আপনি আপনার নিকটস্থ ব্যাংক শাখা বা পূর্নাঙ্গ তথ্য দিয়ে ঘরে বসে সোনালী ই ওয়ালেটটি Active করে নিতে পারেন। এক্ষেত্রে সোনালী ব্যাংক শাখাটি একাউন্টধারীর বয়স বেশি হলে অ্যাপটি সচল করে দিচ্ছে না এটি হয়তো নিরাপত্তা জনিত করণে তবে আপনি যদি টেকনোলজি বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন তবে অবশ্যই ব্যাংক অ্যাপটি অনুমোদন করে দিবে।

প্রশ্নোত্তর:

১। সোনালী ই ওয়ালেট টু বিকাশে টাকা BEFTN করেছি এখনও টাকা আসেনি করনীয়?

উত্তর: এটি এখনও চালু হয়নি, আপনার টাকা ৭২ ঘন্টার মধ্যে আপনার একাউন্টে ফেরত আসবে। আপনি আপনার বিকাশ অ্যাপের সাথে ব্যাংক লিংক করে বিকাশ টু ব্যাংক বা ব্যাংক টু বিকাশ লেনদেন করুন।

মন্তব্য (৩১)

  1. Shatabdi roy ২৯ নভেম্বর ২০২১, ০৪:৪৪

    BEFTN e ki charge kate?

    উত্তর দিন
    1. technical ২৯ নভেম্বর ২০২১, ১২:৫২

      No Charges

      উত্তর দিন
  2. Shammi Akhtar ৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪৫

    সোনালী ই ওয়ালেট থেকে বিকাশ করার অপশন টি কবে নাগাদ চালু হবে? এই সেবা টি চালু করতে এত সময় লাগছে কেন?

    উত্তর দিন
    1. technical ৭ ডিসেম্বর ২০২১, ১৫:০৫

      এটি খুব দ্রুতই হয়ে যাবে।

      উত্তর দিন
  3. Sohan ৩ জানুয়ারি ২০২২, ০৬:৩৬

    E wallet chalu korar por already 300+ taka kete niye gese ?? Karon ki?? 😡😡

    উত্তর দিন
    1. technical ৩ জানুয়ারি ২০২২, ১০:৩৪

      এটা অন্য কোন বাবদ চার্জ করছে। আপনি স্টেটমেন্ট চেক করুন।

      উত্তর দিন
  4. Shibbir ৪ জানুয়ারি ২০২২, ১০:৩৪

    আমি BEFTN এর মাধ্যমে সোনালী ব্যাংক থেকে আইএফআইসিতে টাকা ট্রান্সফার করেছিলাম পরপর দুবার। দ্বিতীয়বার ট্রান্সফার করা টাকা ঠিকই চলে আসছে কিন্তু প্রথমবার করা এমাউন্ট না আসার কারণ কি?

    উত্তর দিন
    1. technical ৪ জানুয়ারি ২০২২, ১৭:৫৯

      টাকা আপনার ব্যালেন্সে রিটার্ণ আসবে। ৭ দিনের মধ্যে।

      উত্তর দিন
  5. Shibbir ৫ জানুয়ারি ২০২২, ০২:৫৫

    টাকা কি আবার সোনালী ব্যাংকের একাউন্টে ফেরত আসবে?

    উত্তর দিন
    1. technical ৫ জানুয়ারি ২০২২, ০৩:১৩

      অবশ্যই। আপনার একাউন্টেই ফেরত আসবে। যদি না যেখানে ট্রান্সফার করতে চেয়েছিলেন সেখানে ট্রান্সফার হয়ে না থাকে।

      উত্তর দিন
      1. Shibbir ৫ জানুয়ারি ২০২২, ০৫:৪৪

        আমি যেখানে ট্রান্সফার করেছিলাম সেটাও আমার একাউন্ট। সেখানে শুধুমাত্র একটি ট্রানজেকশনের টাকা ঢুকেছে। টাকা উত্তোলনে কার্ডের সুবিধা পাওয়ার জন্যই এই ঝামেলাটা হলো।

        উত্তর দিন
  6. Faruk ১৫ মার্চ ২০২২, ০১:১১

    Amar phone sonali walat to download hocce na

    উত্তর দিন
    1. technical ১৫ মার্চ ২০২২, ০১:৫৩

      android version 4.00 up lagbe

      উত্তর দিন
  7. আমিনুল ইসলাম ২৭ এপ্রিল ২০২২, ১৩:১১

    সোনালী ব্যাংক ই ওয়াল থেকে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে ডাচ বাংলা ব্যাংকে টাকা ঢুকতে কত সময় লাগে?

    উত্তর দিন
  8. আমিনুল ইসলাম ২৭ এপ্রিল ২০২২, ১৩:১৩

    সোনালী ব্যাংক ই ওয়াল থেকে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে ডাচ বাংলা ব্যাংকে টাকা ঢুকতে কত সময় লাগে?

    ঈদের বাজারে সুবিধা নিতে গিয়ে বিপদে পড়লাম নাকি?

    উত্তর দিন
    1. technical ২৮ এপ্রিল ২০২২, ০৪:২০

      বুঝতে পারছি। সকাল ১১-৪ টার মধ্যে পাঠালে তাৎক্ষনিক ঢুকবে। এই সময়ের বাহিরে হলে এক কর্মদিবস অপেক্ষা করতে হবে। যদি ব্যাংক হিসাব বা রাউটিং নম্বর অথবা কোন তথ্য ভুল দিয়ে থাকেন তবে আপনাকে টাকা ফেরত পেতে ৭ কর্মদিবস অপেক্ষা করতে হবে।

      উত্তর দিন
  9. Paban goldar. ২৭ এপ্রিল ২০২২, ১৪:৪৪

    Ami o Sonali e wallet theke BEFTN kori agrani bank account a but 12 hours hoye gelo akhono taka send hoyni .. but Sonali bank account theke taka kata hoyese akhon Amar koroniyo ki?

    উত্তর দিন
    1. technical ২৮ এপ্রিল ২০২২, ০৪:১৮

      কিছুই করতে হবে না। ১২ ঘন্টা বড় কথা নয়। কথা হচ্ছে যদি আপনি ১১-৪ টার বাহিরে টাকা পাঠিয়ে থাকেন তবে আপনাকে ১ কর্মদিবস অপেক্ষা করতে হবে। যদি ব্যাংক ডিটেলস ভুল দিয়ে থাকেন তবে আপনাকে টাকা ফেরত পেতে ৭ কর্মদিবস অপেক্ষা করতে হবে।

      উত্তর দিন
  10. Paban goldar ২৭ এপ্রিল ২০২২, ১৪:৫০

    আমি সোনালী ই ওয়ালেট থেকে অন্য একটি অগ্রণী ব্যাংকের একাউন্টে BEFTN করি, টাকা এখনও অগ্রণী ব্যাংকের একাউন্টে জমা হয়নি কিন্তু আমার সোনালী একাউন্ট থেকে টাকা ঠিকই কর্তন করা হয়েছে।এখন আমার করনীয় কি?

    উত্তর দিন
    1. technical ২৮ এপ্রিল ২০২২, ০৪:১৬

      ভয়ের কিছু নেই। যদি ব্রাঞ্চ এবং ব্যাংক ডিটেলস ভুল দিয়ে থাকেন তবে ৭ কর্ম দিবসের মধ্যে ফেরত আসবে। সকাল ১১-৪ টা এই সময়ের মধ্যে যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন তবে সাথে সাথে যাবে। কিন্তু যদি ১১টার আগে বা ৪টার পরে পাঠিয়ে থাকেন তবে ১ কর্মদিবস অপেক্ষা করতে হবে।

      উত্তর দিন
  11. মো ঃ সানাউল হক ২১ জুন ২০২২, ২১:৫৬

    BFTN এর মাধ্যমে টাকা ট্রান্সফরমার করেছি গতোকাল এখনো টাকা যায় নায়, কিন্তু একাউন্ট হতে টাকা কাটছে ,কবে নাগাদ টাকা যাবে না টাকা ফেরত আসবে

    উত্তর দিন
    1. technical ২২ জুন ২০২২, ০২:১৬

      ১১০-৪ টার মধ্যে ট্রান্সফার করলে সাথে সাথে ট্রান্সফার হবে। পরে বা আগে করলে পরদিন ট্রান্সফার হবে। অপেক্ষা করুন।

      উত্তর দিন
    2. Nandini ২৩ মে ২০২৩, ১৯:৫২

      সোনালি ই ওয়ালেট থেকে রকেটে ১৫০০ টাকা সেন্ড করে ১৫ টাকা ব্যালেন্স দেখায়।অথচ ই ওয়ালেটে টাকা মাইনাস হয়ছে ঠিক ই। হেল্প প্লিজ

      উত্তর দিন
      1. technical ২৪ মে ২০২৩, ০৭:০২

        কোন একটা ভুল হয়েছে। যদি টাকা রকেটে না গিয়ে থাকে তবে রিটার্ণ আসবে। ৭ কর্ম দিবসের মধ্যেই।

        উত্তর দিন
  12. Sadhon kumar das ২১ আগস্ট ২০২২, ০৭:২৬

    Ami BEFTN ar madhyome bkash a taka pathiyechhi, kintu sonali bank ar a/c thake taka minus hoyechhe kintu bkash a/c a taka doke ni. Akhon ami ki korbo?

    উত্তর দিন
    1. technical ২১ আগস্ট ২০২২, ১১:০৪

      অনেক সময় ৩-৭ কর্মদিবস লাগে। অপেক্ষা করুন চলে আসবে। যদি বিকাশে নাও আসে একাউন্টে ফেরত যাবে ৭ কর্মদিবস পরে।

      উত্তর দিন
  13. Muazzabin ১ মে ২০২৩, ১৫:৩৮

    Ami sonali e wallet theke BEFTN ar madhome taka send korse 72 hours hoye gese but bkash a taka ase ni.Akhon taka ki bank account a asbe naki e wallet a ?

    উত্তর দিন
    1. technical ২ মে ২০২৩, ২১:০৫

      যে মাধ্যম হতে পেমেন্ট করেছেন সেখানেই আসবে। ব্যাংক হিসাবে আসবে। ৭ কর্মদিবস সময় লাগবে।

      উত্তর দিন
  14. Nandini ৩ জুলাই ২০২৩, ১৫:৫৫

    সোনালি ই ওয়ালেট থেকে কি BEFTN এর মাধ্যমে রকেটে টাকা আনা যায় না এখন?

    উত্তর দিন
  15. Aurnov ৬ জুলাই ২০২৩, ০৩:০১

    Ami Sonali e-Wallet er BFTN er maddhome bkash e taka pathate cheyechilam. Kintu information e vul chilo. Taka transfer na hole ki bank acc e ferot ashbe?
    I am in trouble. Can you help?

    উত্তর দিন
    1. technical ৬ জুলাই ২০২৩, ০৬:৪৩

      ha back asbe

      উত্তর দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।