বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ৮:৩৮:১৫ অনলাইনে: ৬ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন

বিশেষ সুবিধা কোড (৩১১১৩৫২) । Auto বেতনে যোগ হবে নাকি ম্যানুয়ালী আইবাস++ এন্ট্রি দিতে হবে দেখুন

বিশেষ সুবিধা কোড (৩১১১৩৫২) । Auto বেতনে যোগ হবে নাকি ম্যানুয়ালী আইবাস++ এন্ট্রি দিতে হবে দেখুন
বিশেষ সুবিধা কোড (৩১১১৩৫২) । Auto বেতনে যোগ হবে নাকি ম্যানুয়ালী আইবাস++ এন্ট্রি দিতে হবে দেখুন ছবি: টেকনিক্যাল আলামিন

সরকারি কর্মচারীগণ জুলাই মাসের বেতনের সাথেই বিশেষ সুবিধা ভাতা পাবেন-ইতোমধ্যে বাজেট বরাদ্দ বিতরণ করা হয়েছে – বিশেষ সুবিধা কোড (৩১১১৩৫২)

বেতনে অটো যোগ হবে? না। বিভিন্ন সরকারি দপ্তরে DDO আইডি হতে কর্মচারীদের Budget Execution>Master Data>Employee Salary Information>special benefit (3111352) এড বা যোগ করতে হবে এবং কর্মকর্তাদের ক্ষেত্রে স্ব স্ব হিসাবরক্ষণ অফিস থেকে Add করতে হবে।

বিশেষ সুবিধা বৈষম্য কিভাবে আনলো? – ১৪ লক্ষ কর্মচারীর মধ্যে ৯০ শতাংশের মূল বেতন ২০০০০ টাকার নিচে থাকে তাই কর্মচারীগণ ১০০০ টাকা হারেই বিশেষ সুবিধা পাবেন। উচ্চ পর্যায়ের কর্মকর্তা যাদের মূল বেতন সিলিংয়ে পৌছে গেছে তাদের বরং কপাল খুলে গেল। গত তিন/চার বছরেও যাদের কোন ইনক্রিমেন্ট লাগেনি তারা এবার বিশেষ সুবিধা বিশেষভাবেই পাবেন। যেমন-ধরুন কোন কর্মকর্তা মূল বেতন শেষ ধাপে বা সিলিংয়ে পৌছে ৭১,২০০ টাকা হয়েছে এ বছর তার বার্ষিক বেতন বৃদ্ধি না হলেও বিশেষ সুবিধা ৭১২০০*৫% = ৩৫৬০ টাকা পাবেন। মোট বেতন ৩৫৬০ টাকা বাড়বে। কর্মচারীদের ক্ষেত্রেও যারা সিলিংয়ে পৌছে গেছে তাদেরও বাড়বে। যেমন ১২তম গ্রেডে কোন কর্মচারীর শেষ সিলিংয়ে ২৭৩০০ টাকা হলে ৫% হারে ১৩৬৫ টাকা পাবেন।

পিআরএল ভোগীদের জন্য কি ভবিষ্যত সুবিধায় আসবে? না। আসবে না। পিআরএল বা অবসর উত্তর ছুটিতে থাকাকালীন বিশেষ সুবিধা ১০০০ টাকা বা ৫% ভোগ করতে পারবে। কিন্তু পিআরএল শেষ সুবিধাও শেষ। অবসর-উত্তর ছুটিতে (PRL) থাকা কর্মচারীগণ PRL গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এটি যেহেতু মূল বেতনের সাথে যোগ হবে না তাই পেনশনকালীন কোন সুবিধা প্রাপ্ত হবে না। তবে পেনশনে গেলে তিনি নীট পেনশনের উপর ৫% অথবা ৫০০ টাকা বিশেষ সুবিধা পাবেন। যদি কেউ পিআরএল অবস্থায় বিশেষ সুবিধা ১০০০ টাকা পেতেন তিনি ৫০০ টাকা পাবেন, বিশেষ সুবিধা পিআরএল গেলে কমে যাবে।

চলতি মাসের বেতনের সাথেই বর্ধিত সুবিধা গ্রহণ করা যাবে / নতুন জারিকৃত ভাতার নতুন কোড প্রকাশ করা হয়েছে

কর্মকর্তা ও কর্মচাীদের মাস্টার ডাটায় এন্ট্রি করতে হবে। ডিডিও কর্মচারীদের পক্ষে এন্ট্রি করবে। হিসাবরক্ষণ অফিস কর্মকর্তাদের পক্ষে এন্ট্রি করবেন।

বিশেষ সুবিধা কোড (৩১১১৩৫২) । Auto বেতনে যোগ হবে নাকি ম্যানুয়ালী আইবাস++ এন্ট্রি দিতে হবে দেখুন

Caption: Special benefit adding processs

আইবাস++ এ মাস্টার ডাটায় কোড এবং টাকা যোগ করতে হবে। কিভাবে কোড ও ভাতা যোগ করতে হবে?

  1. প্রথমে ডিডিও আইডি হতে আইবাস++ এ লগিন করে Budget execution এ মাস্টার ডাটায় যাবেন।
  2. Click Employee Salary Information
  3. Select Staff
  4. Input Staff NID
  5. click Go
  6. Select Economic code ” Special Benefit লিখে সার্চ করুন।
  7. সিলেক্ট করে টাকার পরিমাণ লিখে Add click করুন।
  8. Next Next and Save and Exit করুন। 
  9. ব্যাস কাজ শেষ।

বিশেষ সুবিধা কি বেতনের সাথে অটো যোগ হয়ে যাবে?

না। আইবাস++ এ কর্মকর্তা ও কর্মচারীদের এটি যোগ করে নিতে হবে। তাছাড়া বাজেট বরাদ্দ থাকতে হবে। বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে বিল দাখিল করা যাবে। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে বাজেট বরাদ্দ বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তর শাখা অফিস বরাদ্দ বিতরণ করবে।

সূত্র: সরকারি আদেশসমূহ (Government Circulars) –Faridul Islam Facebook Wall

https://bdservicerules.info/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac/

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।