বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
দুপুর ১২:২৬:১০ অনলাইনে: ১৭ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন

শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন প্রণয়নের নির্দেশনা।

যাদের পরীক্ষা নাই তাদের ক্লাশ ১ দিন
শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন প্রণয়নের নির্দেশনা। ছবি: টেকনিক্যাল আলামিন

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে সূত্রোস্থ পত্রদ্বয়ের মাধ্যমে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি প্রতিপালন করে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম চালুর লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক গাইড লাইন প্রকাশ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন প্রণয়নের জন্য নিম্নোক্ত নির্দেশনা সমূহ প্রদান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর

বেসরকারি কলেজ শাখা

www.dshe.gov.bd

ঢাকা

স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.৪৬.০০১.২১.৫০১; তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২১

বিষয়: কোভিড-১৯ অতিমারি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি প্রতিপালনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন প্রণয়নের নির্দেশনা।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ অতিমারির কারণে ১৮/০৩/২০২০ খ্রি: থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি ক্রমান্বয়ে সন্তোষজনক পর্যায়ে উপনীত হওয়ায় সরকার ১২/০৯/২০২১ খ্রি: থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে সূত্রোস্থ পত্রদ্বয়ের মাধ্যমে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি প্রতিপালন করে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম চালুর লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক গাইড লাইন প্রকাশ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন প্রণয়নের জন্য নিম্নোক্ত নির্দেশনা সমূহ প্রদান করা হলো।

১) ২০২১ ও ২০২২ সালে এসএসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে;

২) ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ০১ (এক) দিন প্রতিষ্ঠানে আসবে;

৩) সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে ২টি করে ক্লাস ধরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রুটিন প্রণয়ন করবে;

৪) রুটিনের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসমূহ নির্ধারিত করা যেতে পারে;

৫) যে সকল প্রতিষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর সংযুক্ত রয়েছে সেসকল প্রতিষ্ঠান ঐ সকল স্তরের জন্য নির্ধারিত ক্লাসসমূহ সমন্বয় করে রুটিন প্রণয়ন করবেন;

৬) জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ চলমান ডিগ্রি, সম্মান ও মাস্টার্স পরীক্ষার সাথে সমন্বয় সাপেক্ষে ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রুটিন প্রণয়ন করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করবে;

৭) রুটিন প্রণয়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন শিক্ষার্তীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ/প্রস্থান/অবস্থানের সময় স্বাস্থ্য বিধি লঙ্গনের মত কোনো বিষয় না ঘটে;

৮) রুটিন এমনভাবে প্রস্তুত করতে হবে যেন ভিন্ন ভিন্ন সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং প্রতিষ্ঠান থেকে বের হয়;

৯) শিক্ষা প্রতিষ্ঠানে আপতত: এসেম্বলি বন্ধ থাকবে;

১০) প্রতিদিন নির্ধারিত চেকলিষ্ট অনুযায়ী তথ্য প্রেরণ করতে হবে;

১১) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাশ রুটিন তৈরির ক্ষেত্রে উপর্যুক্ত বিষয় সমূহ অনুসরণ করতে হবে।

(প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক

মহাপরিচালক

শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন প্রণয়নের নির্দেশনা: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।