বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ১১:২৯:৫২ অনলাইনে: ১৩ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন

সালিশে কিশোরীকে বিয়ে করা সেই পটুয়াখালির চেয়ারম্যান বরখাস্ত।

সালিশে কিশোরীকে বিয়ে করা সেই পটুয়াখালির চেয়ারম্যান বরখাস্ত।
সালিশে কিশোরীকে বিয়ে করা সেই পটুয়াখালির চেয়ারম্যান বরখাস্ত। ছবি: টেকনিক্যাল আলামিন

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহিন হাওয়াদার কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

ইউপি-১ শাখা

www.lgd.gov.bd

স্মারক নং-৪৬.০০.৭৮০০.০১৭২৭.০০২.২০২০.৫১৫; তারিখ: ২৯ জুন ২০২১

প্রজ্ঞাপন

যেহেতু পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহিদ হাওলাদান, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে ১৪ বছর ২ মাস ১৪ দিন বয়সের মোসা: নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী বর্ণিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন;

যেহেতু, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহিন হাওলাদার, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে ১৪ বছর ২ মাস ১৪ দিন বয়সের মোসা: নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচিন নয় মর্মে সরকার মনে করে;

যেহেতু, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহিন হাওয়াদার কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

০২। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

(মো: আবুজাফর রিপন -পিএএ)

উপসচিব

ফোন: ৯৫৮৬৬০৫

সালিশে কিশোরীকে বিয়ে করা সেই পটুয়াখালির চেয়ারম্যান বরখাস্ত: ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।