শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ১০:২৫:৫৯ অনলাইনে: ১১ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অফিস সহায়ক হয়েও উচ্চতর পদের দায়িত্ব পালন, দায়িত্বভাতাও পাবেন মুক্তা আক্তার পদোন্নতি নাকি উচ্চতর গ্রেড? আইবাস++-এ বেতন নির্ধারণের আগে যে বিষয়গুলো জানা জরুরি ছুটির দিনেও দাপ্তরিক কাজ, নেই অর্জিত ছুটি ও পদোন্নতি: প্রাথমিক শিক্ষকদের বঞ্চনার আখ্যান বিকাশ টু ব্যাংক খরচ কমলো: এখন প্রতি হাজারে মাত্র ১১ টাকায় ব্যাংক ও ভিসা কার্ডে টাকা পাঠানোর সুযোগ ১০ম থেকে ৯ম গ্রেডে ব্যবধান ১২ হাজার, তবে ৯ম থেকে ৮ম গ্রেডে কেন মাত্র ২ হাজার? প্রশ্ন লাখো কর্মচারীর! iBAS++ থেকে জিপিএফ চাঁদা পরিবর্তন, অগ্রিম উত্তোলন ও ছুটির বেতন সমন্বয়: সরকারি কর্মচারীদের যা জানা প্রয়োজন সরকারি চাকরিজীবীদের বেতন ফিক্সেশন: ২০১৫ সালের হিসাব করতে গিয়ে যে ভুলটি করবেন না, iBAS++-এর নির্দেশনায় যা বলা হয়েছে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪৮ ঘণ্টার সতর্কবার্তা অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া ২০২৩ । একাধিক জন্ম সনদ কি বাতিল করা যায়?

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া ২০২৩ । একাধিক জন্ম সনদ কি বাতিল করা যায়?
জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া ২০২৩ । একাধিক জন্ম সনদ কি বাতিল করা যায়? ছবি: টেকনিক্যাল আলামিন

জন্ম নিবন্ধন করার বিষয়টি ক্রমান্বয়ে জটিল হয়ে উঠেছিল এবং সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তা সহজ করছে – জন্ম ও মৃত্যু নিবন্দন সনদ বাতিলের প্রক্রিয়া ২০২৩

পূর্বেও কি জন্ম বা মৃত্যু সনদ বাতিল করা যেত? না। আপনি যদি কোন এলাকায় জন্ম সনদ নিতেন তবে সেটি বাতিল করতে পারতেন না এবং পুনরায় জন্ম সনদ করতে হতো। পূর্বের জন্ম সনদ স্থানান্তরের কোন বিধানও নেই। জন্ম সনদ নিতে পিতা মাতার এনআইডি এবং জন্ম সনদ প্রয়োজন হত কিন্তু এখন শুধুমাত্র পিতা মাতার নাম দিয়েই জন্ম সনদ প্রাপ্তির আবেদন করা যায়।

জন্ম সনদ বাতিলের অপশন চালু হয়েছে কি? র্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার BDRIS-এ অপ্রয়োজনীয় সনদ বাতিলের অপশন চালু করা হয়েছে। এর মাধ্যমে কোন ব্যক্তি তাঁর অব্যবহৃত, অপ্রয়োজনীয় জন্ম সনদগুলো বাতিল করে নিতে পারে। একাধিক সনদধারী ব্যক্তি তাঁর বাতিলযোগ্য মূল সনদসহ তাঁর সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে (যেখান হতে পূর্বে নিবন্ধনকরণ ও সনদ গ্রহণ করা হয়েছিল) হাজির হবেন।

নিবন্ধক সহকারী দাখিলকৃত জন্মসনদগুলো অনলাইনে যাচাই করে তাঁর আইডি হতে নির্ধারিত ফি গ্রহণান্তে অনলাইনে বাতিল আবেদন সম্পন্ন করবেন। অতপর: নিবন্ধক আবেদন গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন সিস্টেমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (রেজিস্ট্রার জেনারেল) নিকট প্রেরণ করবেন এবং দাখিলকৃত মূল জন্মসনদগুলো বিনষ্ট করবেন। রেজিস্ট্রার জেনারেলের আইডি হতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আবেদনটির নিষ্পত্তি হবে।

জন্ম সনদ বাতিলের জন্য আবেদন । জন্ম/মৃত্যু সনদ বাতিল/সংশোধনের আবেদনপত্র

জন্ম ও মৃত্যু নিবন্ধন না করলে ৫০০০ টাকা জরিমানা । ভুল তথ্য প্রদানে জন্ম নিবন্ধন দন্ডনীয় অপরাধ!

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া ২০২৩ । একাধিক জন্ম সনদ কি বাতিল করা যায়?

Caption: Apply For Birth and Death Registration

জন্ম সনদ একজন মানুষের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ । জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে?

  • পাসপোর্ট ইস্যু
  • বিবাহ নিবন্ধন
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
  • সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান
  • ড্রাইভিং লাইসেন্স ইস্যু
  • ভোটার তালিকা প্রণয়ন
  • জমি রেজিষ্ট্রেশন
  • ব্যাংক হিসাব খোলা
  • আমদানি ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি
  • গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি
  • ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি
  • বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
  • গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি
  • ট্রেড লাইসেন্স প্রাপ্তি
  • জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি

জন্ম সনদ নিতে কি টাকা লাগে?

জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এ নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন না করা হলে সম্পূর্ণ বিনামূল্যে এটি করতে পারবেন। তবে ৪৫ দিন পার হলে ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। না হলে শিশুর স্কুলে ভর্তি করা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা ও স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান ও জন্ম সনদ প্রদান করা হয়।

জন্ম বা মৃত্যু নিবন্ধন সনদ বাতিল করার নিয়ম । অনলাইনে Birth Certificate কি বাতিল করা যায়?

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।