সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ১:০২:৩৫ অনলাইনে: ১১ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের জিপিএফ (GPF) হিসাব: ১১%-১৩% ইনক্রিমেন্ট নেবেন নাকি বর্জন করবেন? জেনে নিন বিধি ও পদ্ধতি পেনশনব্যবস্থায় বড় সংস্কারের দাবি: ৫০%, ৭৫% নাকি ১০০%—এককালীন অর্থ গ্রহণের সুযোগ চান সরকারি কর্মচারীরা পৈতৃক জমি গোপনে বিক্রি করে দিলেন এক ভাই! ক্রেতার মালিকানা কতটুকু, জমি ফেরত পাওয়ার উপায় কী? জিরো রিটার্ন দাখিলের নামে সব ঘরে শূন্য দেখালেই বিপদ, সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান সোনালী ই-ওয়ালেটের OTP ব্যবস্থায় পরিবর্তন, ই-মেইলের পরিবর্তে SMS-এ পাঠানোর নির্দেশনা সঞ্চয়পত্র কি মেয়াদ শেষে অটো রিনিউ হবে? নবায়নের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র জানুন ১৩ মাস পর দুই লাখ টাকার নিচে স্বর্ণের ভরি, ক্রেতাদের জন্য কতটা স্বস্তির খবর? পেনশন বন্ধ হওয়ার আশঙ্কা? অ্যাপে লাইফ ভেরিফিকেশন ব্যর্থ হলে পেনশনভোগীদের করণীয় জানুন অবসর জীবনের আর্থিক নিরাপত্তায় সর্বজনীন পেনশন স্কিম কতটা কার্যকর? DPS-এর সঙ্গে তুলনায় যা জানা জরুরি সঞ্চয়পত্রের টাকা মেয়াদের আগে তুলতে চাইলে যা জানতে হবে, আস্থা অ্যাপেও মিলছে কেনার সুবিধা

রান্নার খরচে নতুন ধাক্কা: দুই হাজার ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

দুই হাজার ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
রান্নার খরচে নতুন ধাক্কা: দুই হাজার ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছবি: টেকনিক্যাল আলামিন

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের দোহাই এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ডিলারদের কমিশন বৃদ্ধির অজুহাতে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিইআরসির নতুন এই প্রজ্ঞাপন জারির পর থেকেই তা কার্যকর করা হয়েছে।

দাম বৃদ্ধির নেপথ্যে কমিশন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজার:

বিইআরসি সূত্রে জানা গেছে, কেবল আন্তর্জাতিক বাজারের অস্থিরতাই নয়, বরং স্থানীয় পর্যায়ে সাপ্লাই চেইনের বিভিন্ন স্তরে কমিশন বাড়ানোর ফলে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

  • আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (পরিবহন খরচসহ) ১২ কেজি সিলিন্ডারে ২৮১ টাকা ৭৬ পয়সায় উন্নীত করা হয়েছে।

  • ডিলারদের কমিশন বাড়িয়ে করা হয়েছে ৮৫ টাকা।

  • খুচরা বিক্রেতাদের কমিশন নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।

বেড়েছে অটোগ্যাসের দামও:

সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস এখন থেকে ভোক্তাদের কিনতে হবে ৯১ টাকা ৯৫ পয়সায়, যা পূর্বে ছিল ৮৪ টাকা ৬২ পয়সা।

ভোক্তা মহলে তীব্র অসন্তোষ:

এলপিজির দাম দফায় দফায় দুই হাজার টাকা ছাড়িয়ে যাওয়ায় শহরাঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মাসিক বাজেটে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। সাধারণ ভোক্তাদের অভিযোগ, কাগজে-কলমে বিইআরসি দাম কিছুটা নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে এর সুফল কখনো মেলে না। এর আগের মাসগুলোতেও নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ২শ থেকে ৩শ টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। বর্তমান বাজারে এই মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের পাশাপাশি রান্নার জ্বালানি খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ নাগরিদের।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।