২৭ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর রেজিস্ট্রেশন
দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ক্রীড়া অধিদপ্তরের বাস্তবায়নে এই বৃহৎ ক্রীড়া কর্মযজ্ঞের প্রাথমিক পর্যায়ের কার্যক্রম বর্তমানে দেশজুড়ে চলমান রয়েছে।
রেজিস্ট্রেশনের সময়সীমা ইভেন্টটির বাস্তবায়ন রূপরেখা অনুযায়ী, আগ্রহী খেলোয়াড়দের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল ২০২৬। সারা দেশের উদীয়মান ক্রীড়াবিদরা এই সময়ের মধ্যে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
পরবর্তী ধাপ ও সময়সূচি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই শুরু হবে মাঠ পর্যায়ের মূল কার্যক্রম। সূচি অনুযায়ী প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ধাপগুলো হলো:
-
দল গঠন: ২৮-২৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং মাধ্যমিক শিক্ষা থানা পর্যায়ে দল গঠন করা হবে।
-
তালিকা জমা: জেলা পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।
-
আনুষ্ঠানিক উদ্বোধন: আগামী ০২ মে ২০২৬ তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে এই ক্রীড়া উৎসবের জমকালো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
প্রতিযোগিতার পর্যায়সমূহ উদ্বোধনের পর পর্যায়ক্রমে জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: ১. জেলা পর্যায়: ২-১০ মে ২০২৬ (সংশ্লিষ্ট জেলা স্টেডিয়াম বা উপযুক্ত মাঠ)। ২. আঞ্চলিক পর্যায়: ১৩-২২ মে ২০২৬ (সংশ্লিষ্ট জেলা স্টেডিয়াম বা উপযুক্ত মাঠ)। ৩. জাতীয় পর্যায়: ঢাকা জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেশের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। ক্রীড়া অধিদপ্তরের তত্ত্বাবধানে তৃণমূলের এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।


