বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
বিকাল ৪:১২:৪৮ অনলাইনে: ২১ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অবসরের আগে বেতন নির্ধারণে নতুন উদ্যোগ, পিআরএলগামীদের জন্য iBAS++-এ যুক্ত হলো বিশেষ কার্যক্রম নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি

২২ ক্যারেট স্বর্ণ ৯১৬ । সংখ্যা দেখে কিভাবে স্বর্ণের ক্যারেট চিনবেন?

২২ ক্যারেট স্বর্ণ ৯১৬ । সংখ্যা দেখে কিভাবে স্বর্ণের ক্যারেট চিনবেন?
২২ ক্যারেট স্বর্ণ ৯১৬ । সংখ্যা দেখে কিভাবে স্বর্ণের ক্যারেট চিনবেন? ছবি: টেকনিক্যাল আলামিন

২২ ক্যারেট স্বর্ণকে সাধারণত ‘৯১৬’ সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। এটি বোঝায় যে স্বর্ণের মধ্যে ৯১.৬% খাঁটি সোনা এবং বাকি ৮.৪% অন্যান্য ধাতু যেমন তামা, রৌপ্য বা অন্যান্য মিশ্র ধাতু রয়েছে। এই মিশ্রণ স্বর্ণকে আরও টেকসই এবং মজবুত করে, যা গহনা তৈরিতে বেশি উপযোগী-২২ ক্যারেট স্বর্ণ ৯১৬

২২ ক্যারেট মানে কি খাটি সোনা? ৯১৬ সংখ্যা এই সংখ্যাটি নির্দেশ করে যে স্বর্ণের মধ্যে ৯১.৬% খাঁটি সোনা আছে। ২২ ক্যারেট এই সংখ্যাটি স্বর্ণের বিশুদ্ধতা বা খাঁটি সোনার পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। অন্যান্য ধাতু ৯১৬ স্বর্ণে, খাঁটি সোনার সাথে অন্যান্য ধাতু মেশানো হয়। এই মিশ্রণ স্বর্ণকে আরও মজবুত এবং টেকসই করে।গহনা তৈরিতে ব্যবহার: এই ধরনের স্বর্ণ সাধারণত গহনা তৈরিতে ব্যবহৃত হয়, কারণ এটি মজবুত এবং সহজে ভেঙে যায় না।হলমার্ক স্বর্ণের গহনার উপরে ‘৯১৬’ বা ‘২২K’ হলমার্ক দেখা যায়, যা এর বিশুদ্ধতা এবং মানের প্রমাণ দেয়।

হলমার্ক কি? হলমার্ক হল একটি বিশেষ চিহ্ন বা প্রতীক, যা সোনা, রুপা, প্ল্যাটিনাম এবং অন্যান্য মূল্যবান ধাতব সামগ্রীর বিশুদ্ধতা বা গুণমান নিশ্চিত করে। এটি একটি সরকারি বা স্বীকৃত সংস্থা দ্বারা যাচাই করা হয়, যা ব্যবহারকারীদের বিশ্বাসযোগ্যতা দেয়। হলমার্কের মাধ্যমে সোনা কতখানি খাঁটি তা জানা যায়। উদাহরণস্বরূপ, হলমার্কের মাধ্যমে বলা হয় একটি সোনার গহনা 24 ক্যারেট, 22 ক্যারেট বা 18 ক্যারেট সোনা কিনা, যা সোনার বিশুদ্ধতা নির্ধারণ করে। হলমার্ক সোনা বা অন্যান্য ধাতব সামগ্রীর গুণমান এবং বিশুদ্ধতার একটি গ্যারান্টি প্রদান করে। এটি নিশ্চিত করে যে গহনা বা অন্য কোনো মূল্যবান সামগ্রী নির্দিষ্ট মান বা বিশুদ্ধতা অনুযায়ী তৈরি হয়েছে। হলমার্ক ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষা করে এবং সোনার বা অন্যান্য ধাতব সামগ্রী কেনার সময় নিশ্চিত করে যে তারা সঠিক মানের পণ্য কিনছে। অনেক দেশে, হলমার্কিং একটি আইনি প্রক্রিয়া, যা সোনার ব্যবসা এবং বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে। ভারতে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্কিং প্রক্রিয়ার জন্য অনুমোদিত সংস্থা। বিআইএস (BIS) সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে এবং হলমার্কিং সেন্টরগুলোকে স্বীকৃতি প্রদান করে।

স্বর্ণের ভরি বলতে কি বুঝায়? দেশীয় হিসাব স্বর্ণ পরিমাপের একক। ১ ভরি = ১৬ আনা, ১ ভরি = ৯৬ রতি, ১ আনা = ৬ রতি। ভরি গ্রাম কেজি এ সমস্ত যেমন মাপের একক-ঠিক তেমনি ভরি সোনা ২৪ ক্যারেট ধরে হিসাব করা হয়। ৯৬ রতিতে হয় ১ ভরি। সে হিসাবে ৯৬ কে ২৪ দিয়ে ভাগ করলে হয় ৪ রতি,আর এই ৪রতি সমান ১ ক্যারেট কিন্তু বিদেশে বা আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কিনতে গেলে ভরি হিসেবে কিনতে কেনা যায় না। কারণ, বিদেশে স্বর্ণ বিক্রির একক হিসেবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক “কিলোগ্রাম” বা “আউন্স” ব্যবহার করা হয়। কিলোগ্রামের ভগ্নাংশ হচ্ছে “গ্রাম”। স্বর্ণ যেহেতু অনেক মূল্যবান, তাই লোকে অত্যন্ত অল্প পরিমাণে এটা কিনে থাকে।

স্বর্ণালংকার কেনার সময় জানতে হবে ক্রেতা কত ক্যারেটের স্বর্ণ কিনবেন। স্বর্ণ সাধারনত: ২৪, ২২, ২১ ও ১৮ ক্যারেটের হয়ে থাকে বা ১৪ এবং ১০ ক্যরেটেরও স্বর্ণ আছে। ২৪ ক্যারেট সোনা হচ্ছে খাঁটি সোনা। যা কেবল বার হিসাবে পাওয়া যায়।

স্বর্ণের বিশুদ্ধতা অনেকে বিয়ে উপলক্ষে স্বর্ণ কেনার কথা ভাবছেন। এছাড়াও নতুন সন্তানের মুখ দেখতে, জন্মদিন ,আকিকা, সুন্নাতে খতনা, মুখে ভাত সহ বিবিধ উপলক্ষে স্বর্ণালংকারের চাহিদা থাকে বছরের সব সময়ই। অতি মূল্যবান ধাতু এই স্বর্ণের গহনা কেনার সময় এর বিশুদ্ধতা যাচাই করাও আবশ্যক। এতে করে ক্রেতা জানতে পারবেন যে তিনি কষ্টার্জিত অর্থ খরচ করে কতটুকু খাঁটি স্বর্ণ পেয়েছেন আর কতটুকু খাঁদ খাঁদ বা ভেজাল।

২২ ক্যারেট স্বর্ণ ৯১৬ । সংখ্যা দেখে কিভাবে স্বর্ণের ক্যারেট চিনবেন?

Caption:  Gold Mark used in Bangladesh

ক্যারেট বিশুদ্ধতার পরিমাণ ২০২৫ । তৈরি গহনার মধ্যে ২২ ক্যারেট সবচেয়ে ভালো। ক্যারেট হিসাবে তাতে ২ ক্যারেট বাদ গেলে ১ আনা ২ রতি খাঁদ বা ভেজাল থাকবে। আপনি যদি ২১ ক্যারেট গহনা কিনতে চান তাহলে তাতে খাঁদ থাকবে ২ আনা আর ১৮ ক্যারেট কিনলে খাঁদ থাকবে প্রতি ভরিতে ৪ আনা। ক্যারেট অনুযায়ী বিশুদ্ধতার আন্তর্জাতিক তালিকা

  • ২৪ ক্যারেট ৯৯.৯৯ % পিউর
  • ২২ ক্যারেট ৯১.৬০ % পিউর
  • ২১ ক্যারেট ৮৭.৫০% পিউর
  • ১৮ ক্যারেট ৭৫.০০ % পিউর
  • ১৪ ক্যারেট ৫৮.৫ % পিউর
  • ১০ ক্যারেট ৪১.৭ % পিউর
যখনই স্বর্ণালংকার ক্রয় করা হবে অবশ্যই অর্ণামেন্টেস-এর গায়ে খোদাই করা ক্যারেট লেখা দেখে নেয়া উচিত। অর্ণামেন্টেস-এর গায়ে অথবা চেনের হুকে খোদাই করা লেখা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট , ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট। See less

এক ভরিতে কত আউন্স স্বর্ণ হয়?

ই স্বর্ণের ওজন পরিমাপে গ্রাম বা আউন্স-ই বেশি ব্যবহার হয়। অবশ্য অনেকেই জানেন না, যে কত গ্রাম বা আউন্স -এ কত ভরি হয়। এটা জানা থাকলে দেশ-বিদেশে স্বাচ্ছন্দে স্বর্ণ কেনাকাটা করা যায় একই সঙ্গে দামের পার্থক্যটাও ধরা পড়ে। ৮ আনা = ৫.৮৩২ গ্রাম, ১৪ আনা = ১০.২০৬ গ্রাম, ১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম, আবার, ১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম, ১ আউন্স = ২.৪৩০৫ ভরি, ১ ভরি = ০.৪১১৪৩ আউন্স।

     
     
     

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।