বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
সকাল ৭:৫৭:৩৭ অনলাইনে: ১২ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
নবম পে স্কেলে সশস্ত্র বাহিনীর বকেয়া বেতন কীভাবে পাবেন? JSI 01/2026 গেজেটে যেসব নির্দেশনা রয়েছে সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ছুটি: পিআরএলে ভাতা বন্ধ, ১৫ দিনের কম ছুটিতে নেই আর্থিক সুবিধা সামরিক বাহিনীর সদস্যদের ভাতা বাড়ছে ২০২৮ থেকে, চিকিৎসায় ৪ হাজার ও টিফিনে ৫০০ টাকা; থাকছে নতুন সুবিধাও সরকারি কর্মচারীর মৃত্যুতে পরিবার কীভাবে পাবে ৮ লাখ টাকা, ৩ লাখ টাকার যৌথবীমা ও মাসিক ভাতা? জেনে নিন আবেদন পদ্ধতি বদলি, অব্যাহতি ও যোগদানপত্র তৈরি হবে কয়েক মিনিটেই, সরকারি কর্মচারীদের জন্য নতুন ডিজিটাল জেনারেটর আয়কর রিটার্নে ৫০০০ টাকা জরিমানা দেখাচ্ছে কেন? আয়কর আইন ২০২৩ ও ২০২৫-২৬ সালের সংশোধনীতে যা বলা হয়েছে পে-ফিকেশন ২০২৬: পুরোনো মূল বেতনের বিপরীতে নতুন বেতন কীভাবে নির্ধারিত হবে? জেনে নিন গ্রেডভিত্তিক হিসাব পেনশনভোগীদের মাসিক চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা, বছরে দুই উৎসব ভাতার সঙ্গে নববর্ষ ভাতাও ঘরে বসেই তৈরি হবে জিপিএফ অগ্রিম আবেদন ফরম! তথ্য দিলেই তৈরি হবে প্রত্যয়নপত্র ও ৪৮ কিস্তির সূচি জমির দলিল হারানো, খতিয়ান না পাওয়া কিংবা দাগ নম্বর অজানা? জেনে নিন ৯ সমস্যার সমাধান ও কোথায় যাবেন

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ । পাঠ্য উপকরণের জন্য বার্ষিক ২৫০০ টাকা

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ । পাঠ্য উপকরণের জন্য বার্ষিক ২৫০০ টাকা
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ । পাঠ্য উপকরণের জন্য বার্ষিক ২৫০০ টাকা ছবি: টেকনিক্যাল আলামিন

ডাচ-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শিক্ষা বৃত্তির জন্য আবেদনের যােগ্যতা ২০২২

শিক্ষার স্তর ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য
সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/ শিক্ষা প্রতিষ্ঠান জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল /শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীন/অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল /শিক্ষা প্রতিষ্ঠান
এস.এস.সি/সমমান ৫.০০ ৫.০০ ৪.৮৩

বৃত্তির পরিমাণ ও সময়কাল

শিক্ষার স্তর সময়কাল মাসিক বৃত্তি (টাকা) বার্ষিক অনুদান (টাকা)
পাঠ্য উপকরণের জন্য পোষাক পরিচ্ছদের জন্য
এস.এস.সি/সমমান ২ বছর ২,৫০০/- ২,৫০০/- ১,০০০/-

বৃত্তির অন্যান্য নীতিমালা

  • যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যােগ্য বলে বিবেচিত হবেন না।
  • গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মােট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ।
  • ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরােক্ত যােগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship -এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছে।
  • আবেদনকারীর পাসপাের্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি 
  • আবেদনকারীর পিতা ও মাতার পাসপাের্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
  • এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ । চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে কবে?

  • আবেদন শুরুর তারিখ: ৩০ নভেম্বর ২০২২  আবেদন লিংক: app.dutchbanglabank.com/DBBLScholarship
  • আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২২ 
  • ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ 
  • প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরােক্ত ওয়েবসাইট থেকে Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মােবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ০১ জানুয়ারি ২০২২ থেকে ১৯ জানুয়ারি ২০২৩
  • চূড়ান্ত ফলাফল প্রকাশ: পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানাে হবে। 

সরাসরি/ডাকযােগে/কুরিয়ারযােগে কোন আবেদন গ্রহণযােগ্য হবে না ।

আপনার বিশ্বস্ত সহযােগী

ডাচ বাংলা ব্যাংক

সার্কুলার ডাউনলোড

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।