রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ফেসবুক পোস্ট ঘিরে বিপাকে বেলকুচির সাব-রেজিস্ট্রার মাসুদ রানা, ১০ দিনের মধ্যে জবাব চেয়েছে মন্ত্রণালয় ৯৯ বছরের কৃষি খাসজমি বন্দোবস্ত: জমি অধিগ্রহণ হলে ক্ষতিপূরণ পাবেন গ্রহীতা ও বৈধ ওয়ারিশরা সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে চেক ছাড়াই টাকা উত্তোলন, মিলবে ব্যাংকের যেকোনো শাখায় ৯ম পে স্কেলে পেনশনারদের কী কী সুবিধা? বাড়িভাড়া নিয়ে অবসরভোগীদের প্রত্যাশা পূরণ হয়নি স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ১১–২০তম গ্রেডের কর্মচারীদের প্রত্যাশা ৯ম পে-স্কেলে বড় পরিবর্তন, পদোন্নতি ও বাড়িভাড়া বৈষম্য দূর করার দাবি বেসরকারি মেডিকেলে ডাক্তারি পড়তে ৫ বছরে খরচ ৩৫ লাখ টাকা! ভর্তি থেকে হোস্টেল—কোন খাতে কত ব্যয়? সরকারি আউটসোর্সিংয়ে অর্থ বিভাগের নিয়ন্ত্রণ বাড়ছে? সংসদে নতুন বিল, মানতে হবে কেন্দ্রীয় নির্দেশনা সরকারি অগ্রিম ঋণ পরিশোধের পর বিমোচনপত্র পাবেন যেভাবে, আবেদন থেকে হিসাবরক্ষণ অফিসে পাঠানো পর্যন্ত বিস্তারিত প্রক্রিয়া ২৯ হাজার টাকা মূল বেতন হলেই আয়করসীমা ছাড়াচ্ছে সরকারি কর্মচারীদের আয়, বাড়ছে করের হিসাব

পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৫ । সরকারি পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম কি?

পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৩ । পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম কি?
পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৫ । সরকারি পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম কি? ছবি: টেকনিক্যাল আলামিন

গৃহিনীগণ বা মহিলাদের মাসিক আয়কে নিশ্চিত করতেই মূলত পরিবার সঞ্চয়পত্র আসছে – পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৫

পরিবার সঞ্চয়পত্র কি? – পরিবার সঞ্চয়পত্র সাধারণ মহিলাদের জন্যই তবে ৬৫ বছর বয়সী উর্ধ্ব পুরষও কিনতে পারেন।  ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক যে কোন ব্যাংক বা ডাকঘর হতে সঞ্চয়পত্র কিনতে পারবেন।

পরিবার বার সঞ্চয়পত্র পত্র সর্বনিম্ন কত টাকা হলে কিনা যায়? আপনি ১০,০০০ টাকার পরিবার সঞ্চয়পত্রও কিনতে পারেন। এছাড়াও ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকার সঞ্চয়পত্রও কিনতে পারবেন। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়। পরিবার সঞ্চয়পত্র ৫ (পাঁচ) বছর কিনতে হয় তবে আপনি যে কোন সময় ভাঙ্গাতে পারবেন।

সঞ্চয়পত্রে নাকি টাকা সব সরকার কেটেই রেখে দেয়? না। বিষয়টি ভুল। মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে ছক মোতাবেক হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে। ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ৫% হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়।

সর্বোচ্চ কত টাকা সঞ্চয়পত্র কেনা যায়? / পরিবার সঞ্চয়পত্রের ক্রয়ের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) লক্ষ টাকা । পেনশনার সঞ্চয়পত্র আরও ৫০ লক্ষ টাকা কেনা যাবে

পরিবার সঞ্চয় স্কিমে ধাপে ধাপে মুনাফা পাওয়া যায়। তিন ধরনের সুদ প্রদান করা হয় সর্বোচ্চ সঞ্চয়পত্র ক্রয়কারীরকে।

পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২৫ । সরকারি পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম কি?

পরিবার সঞ্চয়পত্র

পরিবার সঞ্চয়পত্র ২০২৫ । এখন হাজারে কত টাকা প্রতি মাসে পাওয়া যায় বলতে পারেন?

  1. নীট মুনাফা প্রতি লাখে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৯৪৪ টাকা।
  2. ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ৮৯৪ টাকা প্রতি লাখে।
  3. ৭.৫ লক্ষ টাকার উপরে হলে ৮৮৫ টাকা।

প্রতি মাসের মুনাফা কি প্রতি মাসেই তোলা যাবে?

হ্যাঁ। ব্যাংক হিসাবে সঞ্চয়পত্র হতে আসা মুনাফা যে কোন সময় তোলা যাবে।  মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয় বিদেয় দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য প্রতি মাসেই তোলা বা উত্তোলন করা যাবে।  আপনি চাইলে নমিনি নিয়োগ / পরিবর্তন ও বাতিল করতে পারবেন।  সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথেই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারেন।

শুনলাম কোটি টাকার সঞ্চয়পত্র কেনা যায়?

হ্যাঁ। ৫ (পাঁচ) বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে সমন্বিতভাবে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা অথবা যুগ্মনামে সর্বোচ্চ ১ কোটি টাকা বিনিয়োগ করা যাবে। উল্লেখ্য যে, পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় না। তবে পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকার এককনামে কেনা যাবে।
https://bdservicerules.info/%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।