বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন থেকে আয়কর কাটবে iBAS++: পুরুষ ও নারীদের জন্য নির্ধারিত হলো পৃথক বেতনসীমা সরকারি চাকরিজীবীদের বকেয়া বেতন ও পেনশনের টাকা কি একসঙ্গে অ্যাকাউন্টে আসবে? বিল উত্তোলনের নিয়ম জানুন বাজারে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কত? ব্র্যান্ডভেদে ২,০৫০ থেকে ২,১৪০ টাকা ৯ম পে স্কেলে শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে নতুন হিসাব: ২০২৬-২৭ সালে কারা পাবেন, কোন বেতনের ভিত্তিতে নির্ধারিত হবে? ৭ জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি আর্থিক সহায়তা: আবেদন করতে যা যা লাগবে, জানুন সম্পূর্ণ নিয়ম সঞ্চয়পত্রের আবেদন ও মুনাফার হিসাব এখন এক প্ল্যাটফর্মে, থাকছে চার ধরনের ফরম তৈরির সুবিধা পেনশনভোগীদের লাইফ ভেরিফিকেশনে সাময়িক স্থবিরতা, আইবাস++ আপডেটের অপেক্ষায় নতুন অ্যাপ সেবা সশস্ত্র বাহিনীর নবম পে স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি, গেজেট প্রকাশের উদ্যোগ নিল অর্থ বিভাগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূরীকরণ নারী গ্রাম পুলিশদের মাতৃত্বকালীন সুবিধায় বড় পরিবর্তন, ৬ মাস ছুটিতে মিলবে পূর্ণ বেতন-ভাতা

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ২০২৫। পুলিশ বা গোয়েন্দা কি কি বিষয়ে তদন্ত করে থাকে?

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন । পুলিশ বা গোয়েন্দা কি কি বিষয়ে তদন্ত করে থাকে?
সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ২০২৫। পুলিশ বা গোয়েন্দা কি কি বিষয়ে তদন্ত করে থাকে? ছবি: টেকনিক্যাল আলামিন

সাধারণত চাকুরী, পাসপোর্ট, লাইসেন্স বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সঠিক কিনা তা পুলিশ কর্তৃক যাচাই করাকে ভেরিফিকেশন বা সত্যতা প্রতিপাদন বলে। ভেরিফিকেশনকালে প্রার্থীর প্রদত্ত তথ্যাদির সত্যতা যাচাইয়ের পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কেও তথ্য নেয়া হয়-সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ২০২৫

কোন কোন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হতে পারে? সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি (ঐচ্ছিক) প্রতিষ্ঠানে নিয়োগ, খ) খ) পাসপোর্ট প্রাপ্তি গ) বিভিন্ন ধরনের লাইসেন্স প্রাপ্তি ঘ) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ব্যবহার, ইত্যাদি ক্ষেত্রে।

পুলিশ ভেরিফিকেশন এর আবেদনপত্রে প্রার্থীর কোন ঠিকানা (স্থায়ী/অস্থায়ী) দিতে হয়? স্থায়ী ও অস্থায়ী উভয় ঠিকানাই দিতে হয়। স্থায়ী ঠিকানা বলতে বুঝায় প্রার্থীর নিজ নামীয়, পিতার নামীয় বা দাদার নামীয় বাড়িসহ যে কোনো ভূ-সম্পত্তি, যেখানে প্রার্থীর অধিকারসত্ত্ব এবং বসতবাড়ি রয়েছে। যে ভূ-সম্পত্তিতে প্রার্থীর অধিকারসত্ত্ব ও বসতবাড়ি নাই, এমন কোনো ঠিকানায় প্রার্থী বসবাস করলে তা অস্থায়ী ঠিকানা হিসেবে বিবেচিত হবে। সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ফরম

পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রার্থী ও অস্থায়ী ঠিকানা ব্যতীত অন্য কোনো ঠিকানা দিতে হয় কি?

স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ছাড়াও সাধারণত প্রার্থী বিগত ৫ বছর যেসব ঠিকানায় ৬ মাসের অধিক সময় অবস্থান করেছেন এবং প্রার্থী ১৫ বছর বয়স হতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন বা যে সকল প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ও অধ্যয়নকালীন বা কর্মরত থাকাকালীন সময়ে যে সব ঠিকানায় অবস্থান করেছেন, সেগুলোও উল্লেখ করতে হয়।

পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে কি থানায় যেতে হয়, নাকি তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন?

পুলিশ-ভেরিফিকেশন-সংক্রান্ত-সাধারণ-জিজ্ঞাসা

পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে সাধারণত থানায় যেতে হয় না। কারণ, তদন্তকারী কর্মকর্তা গোপনে ও প্রকাশ্যে প্রার্থীর উল্লিখিত ঠিকানা সমূহে সরজমিনে তদন্ত করে থাকেন। তবে, তদন্তকালে প্রার্থী যদি তদন্তকারী কর্মকর্তার চাহিদামত তাৎক্ষনিকভাবে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে পরবর্তীতে ঐ ডকুমেন্ট পৌছে দিতে আলোচনা সাপেক্ষে থানায় যেতে হতে পারে।

পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা: ডাউনলোড

নন ক্যাডার পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনে মিথ্যা জমিজমার মামলা হলে কী হবে? তদন্ত রিপোর্ট না গেলে পরে চাকরিতে জটিলতা হবে কি

মন্তব্য (২)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।