রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ? সাপ্তাহিক ছুটি নিয়ে যেসব নিয়ম জানা জরুরি

১৪তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন স্কেল ও নতুন ফিক্সেশন: প্রণোদনা বাদ দিলে ৫০% বৃদ্ধিতে বাড়তে পারে প্রায় ৮,৩০০ টাকা

প্রণোদনা বাদ দিলে ৫০% বৃদ্ধিতে বাড়তে পারে প্রায় ৮,৩০০ টাকা
১৪তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন স্কেল ও নতুন ফিক্সেশন: প্রণোদনা বাদ দিলে ৫০% বৃদ্ধিতে বাড়তে পারে প্রায় ৮,৩০০ টাকা ছবি: টেকনিক্যাল আলামিন

সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো ও ফিলেশন নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ধারণাগত ও গাণিতিক বিশ্লেষণে দেখা গেছে, ১৪তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট এবং প্রস্তাবিত নতুন স্কেলের ফিলেশনের ক্ষেত্রে প্রণোদনা বাদ দেওয়ার শর্তে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা অর্জিত হতে পারে।

১. বর্তমান অবস্থা (২০১৫ সালের স্কেল অনুযায়ী)

বিশ্লেষণ অনুযায়ী, ১৫তম বা ১৪তম গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে দেখা যায়—

  • গ্রেড-১৪ এর শুরুর মূল বেতন: ২০,২০০ টাকা।

  • বর্তমান মূল বেতন: ১৭,৫২০ টাকা।

  • জুলাই/২০২৬ ইনক্রিমেন্টসহ মূল বেতন: ১৮,৫০০ টাকা।

২. বেসিক পার্থক্য ও নতুন স্কেল নির্ধারণের ধারণা

চাকরিজীবনে অর্জিত বেসিক বৃদ্ধির হিসাব করতে গিয়ে দেখা যায়, বর্তমান ইনক্রিমেন্টযুক্ত ১৮,৫০ টাকা থেকে শুরুর মূল বেতন ২০,২০০ টাকা বাদ দিলে পার্থক্য দাঁড়ায় ৮,৩০০ টাকা (যা চাকরিজীবনে অর্জিত বেসিক বৃদ্ধি হিসেবে গণ্য)।

অন্যদিকে, ২০২৬ সালের সম্ভাব্য নতুন পে-স্কেলে শুরুর মূল বেতন ২৩,৫০০ টাকা ধরা হলে, তার সাথে এই ৮,৩০০ টাকা যোগ করে সমন্বিত হিসাব দাঁড়ায় ৩১,৮০০ টাকা। তবে বিভিন্ন ধাপ বা স্টেজ মিলিয়ে সম্ভাব্য বেসিক ৩২,৫০০ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৩. নতুন ফিক্সেশন ও চূড়ান্ত বেতন হিসাব

নতুন ফিলেশন প্রক্রিয়ার হিসাব অনুসারে:

  • মূল বেতন বৃদ্ধির পরিমাণ: ৩২,৫০০ টাকা – ১৮,৫০ টাকা = ১৪,০০০ টাকা।

  • বৃদ্ধির ৫০% বেসিকে যোগ: ১৪,০০০ টাকার ৫০% = ৭,০০০ টাকা।

  • নতুন ফিক্সেশনকৃত বেসিক: ১৮,৫০ + ৭,০০০ = ২৫,৫০০ টাকা।

  • বাড়ি ভাড়া ভাতা: পূর্বের বেসিক ১৮,৫০ টাকার ৪৫% হিসেবে ৮,০২৫ টাকা।

  • অন্যান্য ভাতা: পূর্বের নিয়মে বহাল থাকবে।

সর্বপরি, প্রণোদনা বাদ দিলে মূল বেসিকের ৭,০০০ টাকা বৃদ্ধি এবং আনুষঙ্গিক সমন্বয়ের মাধ্যমে মোট সম্ভাব্য বৃদ্ধি প্রায় ৮,৩০০ টাকা বা তার অধিক হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এটি সম্পূর্ণ একটি ধারণাগত হিসাব। চূড়ান্ত হিসাব ও ফিক্সেশন সম্পূর্ণভাবে সরকারের ঘোষিত নতুন পে-স্কেল এবং নীতিমালার ওপর নির্ভর করবে।

১৪তম গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন স্কেল ও নতুন ফিক্সেশন: প্রণোদনা বাদ দিলে ৫০% বৃদ্ধিতে বাড়তে পারে প্রায় ৮,৩০০ টাকা

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।