You can keep unchanged of your ibas++ mobile number, ibas++ mobile number or pay fixation mobile number may be different or Bank Mobile is not mandatory to be same as ibas++ or payfixation.gov.bd
হিসাবরক্ষণ অফিসে মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন করে খুব সহজেই পে ফিক্সেশন মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন। কর্মচারীদের আইবাস++ মোবাইল নম্বর সংশ্লিষ্ট অফিসের ডিডিও আইডি হতেই পরিবর্তন করা যায়। ব্যাংক হিসাবে ব্যবহৃত মোবাইল নম্বরের সাথে আইবাস++ অথবা পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বর একই না হলেও চলবে। তবে সকল ক্ষেত্রে মোবাইল নম্বর একই বা Same হওয়াই উত্তম।
অনলাইন পে ফিক্সেশনে মোবাইল নম্বর পরিবর্তন ২০২৫ / How to change mobile number in your payfixation.gov.bd
পে- ফিক্সেশনে মোবাইল নম্বর পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে আবেদন করতে হবে আপনার ব্যবহৃত এনআইডি বা জাতীয় পরিচয়পত্র কপি সহ।

Caption: অনলাইন বেতন নির্ধারনীতে মোবাইল নম্বর পরিবর্তন প্রক্রিয়া বা পদ্ধতি বর্ণনা।
অনলাইন পে ফিক্সেশনে মোবাইল নম্বর পরিবর্তন প্রক্রিয়া ২০২৫
- আপনি সরাসরি হিসাবরক্ষণ অফিসে আবেদন করতে পারেন অথবা সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে ফরওয়ার্ডিং দিয়ে আবেদন করতে পারেন।
- যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন আবেদনে সেই নম্বরটি উল্লেখ করবে এবং নতুন নম্বরটি লিখে দিবেন।
- জাতীয় পরিচয়পত্র কপি এবং পূর্বের ফিক্সেশন কপি ভেরিফিকেশন নম্বরসহ সংযুক্ত দিতে হবে।
- প্রয়োজনে নিজে স্বশরীরে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে হিসাবরক্ষণ অফিসারের মাধ্যমে পরিবর্তন করে আসবেন।
- মোবাইল নম্বর পরিবর্তন হলে আপনার মোবাইলে ম্যাসেজ পাবেন।
আইবাস++ এ মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস কি পরিবর্তন করা যাবে??
অবশ্যই যাবে। ডিডিও আইডি থেকে মাস্টার ডাটা- Employee contact information থেকে পরিবর্তন করা যাবে।ডিডিও এর মোবাইলে কোড যাবে সেটা ইনপুট করে নিতে হবে। অফিসারদের মোবাইল নম্বর পরিবর্তন অবশ্যই হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে করতে হবে।
বি:দ্র: ibas++ এ মোবাইল নম্বর পরিবর্তন করার ক্ষেত্রে যে দিন মোবাইল নম্বর এন্ট্রি দিবেন। ঐ দিন বা তারিখ অনুসারে হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ডকৃত Request খোজ করতে হবে। তাই মোবাইল নম্বর পরিবর্তন এখন দুটি পক্ষের মধ্যে জড়িত থাকবে। সংশ্লিষ্ট অফিসের ডিডিও এবং হিসাবরক্ষণ অফিসার।
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন করলেই কি আইবাস++ নম্বর বা ইএফটি মোবাইল নম্বর পরিবর্তন হবে?
উত্তর: না। পে ফিক্সেশন এবং আইবাস++ নম্বর আলাদা ভাবে পরিবর্তন করতে হবে।
প্রশ্ন: আইবাস++ নম্বর পরিবর্তন করলেই কি ব্যাংক মোবাইল নম্বরও পরিবর্তন হবে?
উত্তর: না । ব্যাংক আলাদা কর্তৃপক্ষ তাই ব্যাংকে গিয়ে পরিবর্তন করতে হবে।
https://technicalalamin.com/pay-fixation-increment-bd-2021-2/

মন্তব্য (০)