রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের যত ভাতা: চিকিৎসায় ৪ হাজার, টিফিনে ৫০০, প্রতিবন্ধী সন্তানপ্রতি ৩ হাজার টাকা মৃত সরকারি কর্মচারীর পরিবারের অনুদান পেতে নতুন উদ্যোগের দাবি, এক আবেদনেই মিলুক সব আর্থিক সুবিধা ফেসবুক পোস্ট ঘিরে বিপাকে বেলকুচির সাব-রেজিস্ট্রার মাসুদ রানা, ১০ দিনের মধ্যে জবাব চেয়েছে মন্ত্রণালয় ৯৯ বছরের কৃষি খাসজমি বন্দোবস্ত: জমি অধিগ্রহণ হলে ক্ষতিপূরণ পাবেন গ্রহীতা ও বৈধ ওয়ারিশরা সোনালী ই-ওয়ালেট ব্যবহার করে চেক ছাড়াই টাকা উত্তোলন, মিলবে ব্যাংকের যেকোনো শাখায় ৯ম পে স্কেলে পেনশনারদের কী কী সুবিধা? বাড়িভাড়া নিয়ে অবসরভোগীদের প্রত্যাশা পূরণ হয়নি স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ১১–২০তম গ্রেডের কর্মচারীদের প্রত্যাশা ৯ম পে-স্কেলে বড় পরিবর্তন, পদোন্নতি ও বাড়িভাড়া বৈষম্য দূর করার দাবি বেসরকারি মেডিকেলে ডাক্তারি পড়তে ৫ বছরে খরচ ৩৫ লাখ টাকা! ভর্তি থেকে হোস্টেল—কোন খাতে কত ব্যয়? সরকারি আউটসোর্সিংয়ে অর্থ বিভাগের নিয়ন্ত্রণ বাড়ছে? সংসদে নতুন বিল, মানতে হবে কেন্দ্রীয় নির্দেশনা

স্মার্ট কার্ড গ্রহণের ডকুমেন্ট ২০২৫ । জিডি কপি ছাড়া কি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা যাবে?

স্মার্ট কার্ড গ্রহণের ডকুমেন্ট ২০২৩ । জিডি কপি ছাড়া কি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা যাবে?
স্মার্ট কার্ড গ্রহণের ডকুমেন্ট ২০২৫ । জিডি কপি ছাড়া কি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা যাবে? ছবি: টেকনিক্যাল আলামিন

জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড প্রথমবার গ্রহণের ক্ষেত্রে কোন প্রকার ফি পরিশোধ করতে হয় না – স্মার্ট কার্ড গ্রহণের ডকুমেন্ট ২০২৫

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে স্মার্ট পাওয়া যাবে? হ্যাঁ। যেসকল ভোটারের লেমিনেটেড কার্ড হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে লেমিনেটেড কার্ডের ফটোকপি যদি থাকে তা দেখে পরিচয় নিশ্চিত করে দশ আংগুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে স্মার্ট কার্ড প্রদান করতে হবে। যদি কারো এনআইডির ফটোকপি না থাকে সেক্ষেত্রে এনআইডি নম্বর উল্লেখপূর্বক জিডি কপি গ্রহণ করে পরিচয় নিশ্চিতপূর্বক স্মার্ট কার্ড প্রদান করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার ফি গ্রহণের প্রয়োজন হবে না।

নতুন ভোটারগণ কি স্লীপ হারিয়ে গেলেও স্মাটকার্ড পাবেন? হ্যাঁ। নতুন নিবন্ধিত ভোটারের নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে প্রযোজ্য ক্ষেত্রে ভোটারের চোখের আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ গ্রহণপূর্বক কোন প্রকার ফি ছাড়াই স্মার্ট কার্ড প্রদান করতে হবে। তবে কর্তৃপক্ষ চাইলে অন্যান্য ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর বিধি ৬ ও ৮ অনুসরণপূর্বক কার্যসম্পাদনের জন্য নির্দেশনা অনুসরণ করে স্মার্ট কার্ড বিতরণ করতে পারেন অর্থাৎ জিডি কপি চাইতে পারেন যদি শনাক্ত করতে অসুবিধা হয়।

জাতীয় পরিচয়পত্র পুনরায় সংগ্রহ ফি কত টাকা? / হারানো বা নষ্ট হইবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ফি জরুরি ৩০০ টাকা।

২০১৯ সালের আগের ভোটারগণ স্মার্ট আইডি কার্ড পেতে হলে পুনরায় বায়োমেট্রিক তথ্য প্রদান করে স্মার্ট কার্ড পেতে পারেন। চোখের রেটিনা স্কেন ও হাতের দশ আাঙুলের ছাপ দিয়ে স্মার্ট কার্ডের আবেদন করতে হয়।

স্মার্ট কার্ড গ্রহণের ডকুমেন্ট ২০২৩ । জিডি কপি ছাড়া কি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা যাবে?

Caption: নিবন্ধন বিধিমালা ২০১৪

স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ডকুমেন্ট ২০২৫ । স্মার্ট কার্ড সংগ্রহ করতে কি কি লাগবে

  1. ভোটার নিবন্ধন করার সময় আপনাকে যে ভোটার নিবন্ধন স্লিপ দেওয়া হয়েছিল এটির দরকার পড়বে এবং নতুন নিয়ম অনুযায়ী আপনাকে পুনরায় বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে।
  2. নির্বাচন কমিশনের নতুন রুলস অনুযায়ী স্মার্ট কার্ড সংগ্রহ করতে হলে হাতের আঙ্গুলের ছাপ দিতে হবে সেহেতু আপনি ব্যতীত আপনার স্মার্ট কার্ড অন্য কেউ সংগ্রহ করতে পারবে না।
  3. ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।

সিপ্ল হারালে জিডি কেন করতে হয়?

জাতীয় পরিচয়পত্র বিধিমালা ২০১৪ এর বিধি ৬ মোতাবেক কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র হারাইয়া গেলে বা অন্য কোনোভাবে নষ্ট হইয়া গেলে উক্ত নাগরিক বা, ক্ষেত্রমত, তাহার আইনানুগ অভিভাবককে অনতিবিলম্বে নিকটস্থ থানায় ভোটার নম্বর বা, ক্ষেত্রমত, জাতীয় পরিচিতি নম্বর (যদি থাকে) উল্লেখপূর্বক একটি সাধারণ ডায়েরি করিতে হইবে।আইনের ধারা ৯ এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে উক্ত নাগরিক বা, ক্ষেত্রমত, তাহার আইনানুগ অভিভাবককে উপ-বিধি (১) এ উল্লিখিত সাধারণ ডায়েরির কপিসহ ফরম-৬ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করিতে হইবে।

উপ-বিধি (২) এর অধীন সরাসরি আবেদনের ক্ষেত্রে, বিধি ৮ এর উপ-বিধি (২) অনুসারে ফি পরিশোধপূর্বক রশিদের কপি আবেদনের সহিত সংযুক্ত করিয়া “জরুরি” বা “সাধারণ” হিসাবে দাখিল করিতে হইবে অথবা অনলাইনে আবেদনের ক্ষেত্রে, ফি পরিশোধপূর্বক রশিদের স্ক্যানকৃত কপি ইলেকট্রনিক পদ্ধতিতে “জরুরি” বা “সাধারণ” হিসাবে দাখিল করিতে হইবে। উপ-বিধি (২) ও (৩) এর অধীন আবেদন প্রাপ্তির পর বিধি ৫ এর উপ-বিধি (৩) হইতে উপ-বিধি (৫) এ বর্ণিত পদক্ষেপ গ্রহণ করিতে হইবে। উপ-বিধি (৪) এর অধীন কার্যক্রম সম্পন্ন হইবার পর কমিশন অংশ-খ এ উল্লিখিত তারিখে আবেদনকারী বা, ক্ষেত্রমত, তাহার আইনানুগ অভিভাবককে ফরম-২ বা, ক্ষেত্রমত, ফরম ৪ অনুসারে একই নম্বর ও মেয়াদে নূতন জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করিবে। আবেদনের তারিখ হইতে, “জরুরি” আবেদনের ক্ষেত্রে ৭ (সাত) কার্যদিবস এবং “সাধারণ” আবেদনের ক্ষেত্রে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে নূতন জাতীয় পরিচয়পত্র প্রদান করা হইবে ।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে কি জিডি করতে হয়?

হ্যাঁ, স্মার্ট কার্ড হারিয়ে গেলে প্রথমে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডি করার পর, সেই জিডির কপি সহ https://services.nidw.gov.bd/ লিংকে গিয়ে স্মার্ট কার্ড রি-ইস্যু করার জন্য নির্বাচন কমিশনের অফিসে আবেদন করতে হবে। জিডি করার পর, আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বা অফিসে গিয়ে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। আবেদন করার সময়, জিডির কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (যদি থাকে) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

https://bdservicerules.info/smart-nid-slip-lost-2023-%e0%a5%a4-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa/

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।