সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
সোনালী ব্যাংকে ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ, কারা পাবেন এবং মাসিক কিস্তি কত? ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ: ২০০ নম্বরের পরীক্ষা, আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ৯ম পে-স্কেলে নতুন করে অসন্তোষ: গ্রেডভিত্তিক বেতন ফিক্সেশন থেকে পাহাড়ি ভাতা—১০ দফা দাবি সরকারি কর্মচারীদের গ্রাম পুলিশের আর্থিক সুবিধায় বড় পরিবর্তন: বেতন বাড়ল ৩ হাজার টাকা, অবসর ভাতা ও অন্যান্য সুযোগেও নতুন ঘোষণা ৯ম পে-স্কেলে উচ্চতর গ্রেড নিয়ে বড় হিসাব: ৮ বছরেই প্রথম সুবিধা, পুরোনো টাইম স্কেল ও আইবাস++ ফিক্সেশনে যত জটিলতা ৯ম পে স্কেলে ২০ গ্রেডের বেতন কত থেকে শুরু, ১৮ বছর পর কত হবে? এক চার্টেই মিলবে পূর্ণাঙ্গ হিসাব ৯ম পে-স্কেল ২০২৬: নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতার হিসাব হবে স্বয়ংক্রিয়! তৈরি হচ্ছে মাসিক বেতন বিবরণী ও স্যালারি শিট ৯ম পে স্কেলে প্রথম ধাপের বেতন নিয়ে হতাশা কেন? ২০২৭ সালে মূল বেতনে বড় পরিবর্তনের অপেক্ষায় সরকারি কর্মচারীরা পদোন্নতির পর বেতন কত বাড়বে? নতুন স্কেলে মূল বেতন ও ইনক্রিমেন্ট হিসাবের সহজ পদ্ধতি বাংলাদেশে ই-পাসপোর্টের নতুন আবেদন থেকে নবায়ন: ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন প্রক্রিয়া জানুন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি ২০১৫ । বেসরকারি শিক্ষক নিয়োগ যোগ্যতা কি?

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি ২০১৫ । বেসরকারি শিক্ষক নিয়োগ যোগ্যতা কি?
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি ২০১৫ । বেসরকারি শিক্ষক নিয়োগ যোগ্যতা কি? ছবি: টেকনিক্যাল আলামিন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে গর্ভনিং বডি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ একত্র হয়ে নিয়োগ সম্পন্ন করবে – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি ২০১৫

শিক্ষক নিয়োগ বিধিটি কোন শিক্ষকদের জন্য? বেসরকারি শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুসরণীয় এ পদ্ধতি কেবল প্রথম প্রবেশ পর্যায়ের (Entry Level) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধানসহ যে সব শিক্ষক পদে নিয়োগের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে সে সব পদে নিয়োগের ক্ষেত্রে এ পদ্ধতি প্রযোজ্য হবে না ৷

বোর্ড নিয়োগের চাহিদা কোথায় পাঠাবে? প্রত্যেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির অনুমোদনক্রমে পরবর্তী পঞ্জিকা বছরে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগযোগ্য পদের একটি চাহিদাপত্র উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন।

শিক্ষা অফিসার হার্ড কপি কি NTRCA তে পাঠাবে? হ্যাঁ। উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা একীভূত করে ৩১ অক্টোবরের মধ্যে একটি সংকলিত/সমন্বিত চাহিদাপত্র জেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন। জেলা শিক্ষা অফিসার উক্ত চাহিদাসমূহ একীভূত করে ৩০ নভেম্বরের মধ্যে জেলার একটি সংকলিত/সমন্বিত চাহিদাপত্র (Hard Copy ও Soft Copy) এন.টি.আর.সি.এ.-তে প্রেরণ নিশ্চিত করবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ / মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-কারিগরী শিক্ষা অধিদপ্তর-শিক্ষা বোর্ডসমূহের জন্য প্রযোজ্য হইবে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-কারিগরী শিক্ষা অধিদপ্তর-শিক্ষা বোর্ডসমূহসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের বিদ্যমান আইন-বিধি-প্রবিধি ইত্যাদি-তে বেসরকারি শিক্ষক নিয়োগের লক্ষে পরীক্ষা গ্রহণ, প্রার্থী বাছাই ও নিয়োগ বিষয়ে বর্ণিত কোন বিধান যদি বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ ও বর্তমান পরিপত্রের সাথে সাংঘর্ষিক হয় তাহলে উক্ত বিধানসম্বলিত আইন-বিধি-প্রবিধি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পরিপত্র জারির ৩ (তিন) মাসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি ২০১৫ । বেসরকারি শিক্ষক নিয়োগ যোগ্যতা কি?

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি ২০১৫ পিডিএফ ডাউনলোড

শিক্ষক নিয়োগ ২০১৫ । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধাক্রম বিবেচনা করা হবে

  1. এন.টি.আর.সি.এ. অন-লাইনে আবেদন প্রাপ্তির পর চাহিদা ও মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের অবহিত রেখে নিয়োগযোগ্য প্রতিটি পদের বিপরীতে ০১ জন করে প্রার্থীর নাম অধিযাচনকারী প্রতিষ্ঠানে প্রেরণ করবে এবং সে অনুসারে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নির্বাচিত প্রার্থী বরাবর ০১ (এক) মাসের মধ্যে নিয়োগপত্র জারি করবে।
  2. এন.টি.আর.সি.এ. কর্তৃক কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের সময় সংশ্লিষ্ট উপজেলার মেধাতালিকা অগ্রাধিকার পাবে। উপজেলায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে জেলা মেধাতালিকা এবং তা-ও না পাওয়া গেলে বিভাগীয় মেধাতালিকাকে অগ্রাধিকার দেয়া হবে। অগ্রাধিকারযোগ্য উপজেলা হতে বিভাগীয় মেধাতালিকা পর্যন্ত যোগ্য প্রার্থী না থাকলে জাতীয় মেধাতালিকা বিবেচনা করা হবে।
  3. তবে,বিভাগীয় সদর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট বিভাগের প্রার্থী অগ্রাধিকার পাবেন। অগ্রাধিকারযোগ্য প্রার্থী না পাওয়া গেলে পরবর্তী কোন অগ্রাধিকার বিবেচ্য হবে না- জাতীয় মেধাতালিকা অনুসারে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করা হবে ।
  4. রাজধানী শহর হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কোন অগ্রাধিকার বিবেচনা করা হবে না-জাতীয় মেধাতালিকা অনুসারে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
  5. কর্মরত কোন শিক্ষক যদি অন্য কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেতে আবেদন করেন তবে তাকেও অপরাপর আবেদনকারীদের একইরূপ মেধাক্রমের ভিত্তিতে নিয়োগের জন্য বিবেচনা করা হবে।
  6. ইতোপূর্বে নিবন্ধিত মেধাতালিকা বহির্ভূত প্রার্থীদের ক্ষেত্রে নিবন্ধন সনদে উল্লেখিত ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগের জন্য মেধাক্রম নির্ধারিত হবে।

এনটিআরসি কি মেধাক্রম ঘোষণা করবে?

হ্যাঁ। এন.টি.আর.সি.এ. প্রতিবছর প্রার্থী বাছাই সংক্রান্ত সকল পরীক্ষা গ্রহণ করে প্রাপ্ত চাহিদা অনুযায়ী পদ/বিষয়ভিত্তিক জাতীয়-বিভাগ-জেলা-উপজেলা-থানাওয়ারী মেধাক্রম প্রণয়ন করে ফলাফল ঘোষণা করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির অনুমোদনক্রমে প্রথম প্রবেশ পর্যায়ের (Entry Level) শিক্ষক নিয়োগের লক্ষে সংশ্লিষ্ট পদে নিয়োগের ন্যূনতম ০২ (দুই) মাস পূর্বে প্রতিষ্ঠানের জনবল কাঠামোতে সরকার নির্ধারিত কোটার প্রাপ্যতা উল্লেখপূর্বক এন.টি.আর.সি.এ.-তে অধিযাচনপত্র প্রেরণ করবেন। এন.টি.আর.সি.এ. উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে www.ntrca.gov.bd ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করবে এবং নিবন্ধিত প্রার্থীবৃন্দ অন-লাইনে আবেদন করবেন।

মন্তব্য (১)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।