শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |
রাত ১১:৩৭:১১ অনলাইনে: ৭ জন

প্রযুক্তি, জাতীয় সেবা, ভাতা ও চাকরি তথ্যের নির্ভরযোগ্য সাইট

সর্বশেষ
অবসর জীবনের আর্থিক নিরাপত্তায় সর্বজনীন পেনশন স্কিম কতটা কার্যকর? DPS-এর সঙ্গে তুলনায় যা জানা জরুরি সঞ্চয়পত্রের টাকা মেয়াদের আগে তুলতে চাইলে যা জানতে হবে, আস্থা অ্যাপেও মিলছে কেনার সুবিধা ৫ লাখ ও সাড়ে ৭ লাখ টাকার বিনিয়োগসীমায় বদলে যায় সঞ্চয়পত্রের নীট মুনাফা, কোন হিসাবে লাভ বেশি? এক প্রতিষ্ঠানে অফিস সহায়কের বেতন ৪৩ হাজার, অন্য প্রতিষ্ঠানে নিম্নতম বেতন ২০ হাজারও নয়! বৈষম্য নিয়ে প্রশ্ন শিশুদের টিকা দিতে দেরি হলে কী করবেন? সরকারি ও বেসরকারি টিকার পার্থক্য, ডোজ ও অভিভাবকদের করণীয় সরকারি চাকরিতে বেতন ছাড়াও কী কী সুবিধা? সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের জন্য নতুন নির্দেশনায় যা থাকছে iBAS++ পে-ফিকেশনে PRL কর্মচারীদের জন্য বিশেষ ব্যবস্থা চালুর প্রস্তাব, Partial Salary বিবেচনায় নেওয়ার দাবি ই-জিপি নিবন্ধনে কত টাকা ফি, কোন প্রতিষ্ঠানের কী কাগজপত্র লাগবে? জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা, ১৯ নভেম্বরের নতুন বাজারদর প্রকাশ অফিস সহায়ক হয়েও উচ্চতর পদের দায়িত্ব পালন, দায়িত্বভাতাও পাবেন মুক্তা আক্তার

একই শহরের ক্ষেত্রে পন্য ০৫ দিনে ডেলিভারীর বিধান।

ডিজিটাল ই কমার্স নীতিমালা
একই শহরের ক্ষেত্রে পন্য ০৫ দিনে ডেলিভারীর বিধান। ছবি: টেকনিক্যাল আলামিন

গ্রাহকের গেটওয়ে হতে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা (পিএসডি সার্কুলার নং-০৮; তারিখ: ৩০/০৬/২০২১ খ্রী:) জারি করা হয়েছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বানিজ্য মন্ত্রণালয়

কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.mincom.gov.bd

গণবিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভোক্তা সাধারণের নানাভাবে প্রতারিত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। সরকার ইতোমধ্যে “ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১” জারি করেছে। এ নির্দেশিকা অনুসারে-

১। অগ্রিম পরিশোধের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ ০৫ (পাঁচ) দিন এবং ভিন্ন শহরে বা গ্রামে অবস্থিত হলে সর্বোচ্চ ১০ (দশ) দিনের মধ্যে পন্য ডেলিভারী প্রদান করার বিধান রাখা হয়েছে।

২। এছাড়া গ্রাহকের গেটওয়ে হতে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা (পিএসডি সার্কুলার নং-০৮; তারিখ: ৩০/০৬/২০২১ খ্রী:) জারি করা হয়েছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ।

এ অবস্থায় ডিজিটাল কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ থেকে সতর্কতার সাথে দ্রব্যাদি ক্রয়ের জন্য ক্রেতা সাধারণকে অনুরোধ করা হলো। এ বিষয়ে কোন অভিযোগ থাকলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা যেতে পারে।

একই সাথে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানসমূহকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যবসার পরিচালনায় “ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১” এবং বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত সার্কুলার ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল

বানিজ্য মন্ত্রণালয়

সূত্র: ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।